বিনোদন ডেস্ক।।
বছর জুড়েই নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন জনপ্রিয় গায়িকা সানিয়া সুলতানা লিজা। যেকোনো উৎসবেই নিজের পছন্দ অনুযায়ী গান প্রকাশ করেন তিনি। তারই ধারাবাহিকতায় এবারো ঈদ উপলক্ষে লিজা হাজির হয়েছেন নতুন গান নিয়ে। গানটির শিরোনাম ‘তোমার রোদেলা আকাশে’। এতে তার সহশিল্পী অনিক সূত্রধর। লালন লোহানীর কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজনে মুশফিক লিটু। গানটির কথার সঙ্গে মিল রেখে এর ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শঙ্কর। আর এতে মডেল হয়েছেন সাকিব সিদ্দিকী ও আরোহী মিম।
গানটি প্রসঙ্গে লিজা বলেন, মিষ্টি কথা-সুরের একটি গান। আমি নিজের চ্যানেলের জন্য সব সময় নিজের পছন্দের গান করার চেষ্টা করি। সেখানে বাণিজ্যিক বিষয়টি থাকে না। এবারের গানটিও তেমন। ঈদ উপলক্ষে ‘তোমার রোদেলা আকাশে’ গানটি দুইদিন আগে প্রকাশ হয়েছে। এই অল্প সময়েই গানটি থেকে দারুণ সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে গানটি ভালো অবস্থানে যাবে। এদিকে, এবার ঈদে একাধিক অনুষ্ঠানে দেখা মিলবে লিজার। ঈদের পরই স্টেজ শো নিয়ে ব্যস্তÍ হয়ে পড়বেন তিনি।









































