ঢাকা অফিস
দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর| কোথাও কোথাও ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে| একই সঙ্গে কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণ ও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস|
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক ¯^াক্ষরিত নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়| আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা ছয়টার মধ্যে অথবা এর কিছু সময় পর রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে| এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই ন¤^র সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে|
এছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে| এসব এলাকার নদীবন্দরকে এক ন¤^র সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে|
সকালের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে| একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে|
অন্যদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর| তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে|











































