Home খেলাধুলা খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

6


তথ্য বিবরনী।।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (শনিবার) বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে সারাদেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৬’-এর উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর লোগো ও ট্রফি উন্মোচন করেন, আটটি খেলার জোন উদ্বোধন এবং খেলোয়াড়দের সাথে পরিচিতি হন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।

খুলনা জেলা স্টেডিয়াম প্রান্তে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম, পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা স্টেডিয়াম প্রান্তে বেলুন উড়িয়ে অতিথিরা খুলনা জোনের ‘নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেন।