মিলি রহমান।।
হলুদের বুস্টার সাধারণত হলুদের সঙ্গে বিভিন্ন উপাদান মিশিয়ে তৈরি একটি স্বাস্থ্যকর পানীয়। এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করতে সাহায্য করে।
এই পানীয়ের উপকারিতা জেনে নেওয়া যাক: শরীরের প্রদাহ কমাতে সহায়ক হতে পারে। হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। ঠান্ডা-কাশিতে আরাম দেয়। ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে।
এই পানীয় বানাতে যা লাগবে—————-
- হলুদ গুঁড়া এক চা চামচ
- এক কাপ দুধ (হালকা গরম)
- কালো গোলমরিচ এক চিমটি (অত্যন্ত গুরুত্বপূর্ণ)
- আদা কুচি বা রস এক চা চামচ
- মধু ১ চা চামচ (ঐচ্ছিক)
যেভাবে বানাবেন—————
- দুধ হালকা গরম করে নিন (ফোটানোর প্রয়োজন নেই)। এরপর তাতে হলুদ, আদা ও কালো গোলমরিচ মিশিয়ে দিন।
- দুই মিনিট ভালোভাবে নেড়ে নিন। হালকা ঠান্ডা হলে মধু মিশিয়ে পরিবেশন করুন।
- রাতে ঘুমানোর আগে খাওয়া সবচেয়ে উপকারী। ঠান্ডা-কাশি বা শরীর দুর্বল লাগলে খেতে পারেন। গ্যাস্ট্রিক বা আলসার থাকলে বেশি পরিমাণে না খাওয়াই ভালো। গর্ভবতী নারীরা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।









































