শফিকুল আলম তুহিন-এর পরিপূর্ণ সুস্থতা কামনায়
||খবর বিজ্ঞপ্তি||
ঢাকায় চিকিৎসাধীন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন-এর পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুলনা মহানগর শাখা| দলীয় সূত্রে জানা গেছে, আজ ৩ মে ২০২৬, রবিবার বেলা ১২টায় খুলনা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে|
এতে খুলনা মহানগর, থানা, ওয়ার্ড/ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে| খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা জানান, অসুস্থ নেতার দ্রুত আরোগ্য কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে| দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, সবার সম্মিলিত দোয়ায় শফিকুল আলম তুহিন দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসবেন|









































