স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হানা দেয় বৃষ্টি। তাই ২০ ওভারের ম্যাচ নেমে এসেছে ১৫ ওভারে। এমন ম্যাচে ব্যাটাররা হয়েছে ব্যর্থ। তাওহিদ হৃদয়, লিটন দাস ও সাইফ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। এতে মাত্র ১০২ রান গুটিয়ে গেছে বাংলাদেশ।
শনিবার (২ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রান যোগ করেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। ভালো খেলতে থাকা সাইফ ফিরে যান ১৬ রান করে।
এরপর দলীয় ৩৫ রানে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ তামিম ১০ বলে ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান পারভেজ ইমন।
এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন লিটন দাস। ৬ ওভার ৪ বল খেলা হওয়ার পর হানা দেয় বৃষ্টি।
বৃষ্টির থামার পর খেলা শুরুর পর খেই হারায় বাংলাদেশ। দলীয় ৬৩ রানে ১৭ বলে ২৬ রান করে আউট হন লিটন দাস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
শেষ পর্যন্ত ৪ বল বাকী থাকতেই ১০২ রান গুটিয়ে যায় বাংলাদেশ। হৃদয় ২৪ বলে ৩৩ রান করে আউট হন। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। নিউজিল্যান্ডের পক্ষে জস ক্লার্কসন নিয়েছেন ৩টি উইকেট।









































