স্টাফ রিপোর্টার।।
বহুল আলোচিত খুলনার যুবদল নেতা রাশু হত্যা মামলায় ব্যবহৃত মোটরসাইকেলসহ এক আসামিকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে খানজাহান আলী থানা এলাকার মাথাডাঙ্গা সোনালী জুট মিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ মেহেদী হাসান (৩০)। তার পিতা মোহাম্মদ কামাল শেখ ও মাতা হেলেনা বেগম। তিনি ফুলবাড়ি গেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি লাল রঙের এপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়, যা রাশু হত্যা মামলায় ব্যবহৃত হয়েছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
উল্লেখ্য, এ ঘটনায় দৌলতপুর থানা-এ দায়েরকৃত মামলা (এফআইআর নং-০৭, তারিখ ১৯ মার্চ ২০২৬) এর অধীনে পেনাল কোড ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় মামলা রুজু রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











































