Home Lead যান্ত্রিক ত্রুটিতে চলন্ত অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন

যান্ত্রিক ত্রুটিতে চলন্ত অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন

21

স্টাফ রিপোর্টার।।

খুলনার শিববাড়ি মোড়ে যান্ত্রিক ত্রুটিতে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে অ্যাম্বুলেন্সটি। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্সের চালক জানান, খালি অ্যাম্বুলেন্সটি নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটিতে হঠাৎ ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিক তিনি অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে আসলেও অ্যাম্বুলেন্সের থাকা অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট হয়ে পুরো গাড়িতে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও ততক্ষণে অ্যাম্বুলেন্সটি পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। এ ঘটনায় কোন হতাহত ঘটেনি।