Home আঞ্চলিক নগরীতে ধারালো অস্ত্রাঘাতে দুই দোকানি জখম

নগরীতে ধারালো অস্ত্রাঘাতে দুই দোকানি জখম

16


স্টাফ রির্পোটার
নগরীতে ফুটপাতে দোকান করাকে কেন্দ্র করে দুই দোকানির মধ্যে ঝগড়া থেকে ছুরিকাঘাতে মিলন হাওলাদার ও ওহিদ হাওলাদার নামের দুই দোকানি আহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সদর থানার পিকচার প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগে জানাযায়, ফুটপাতে দোকান লাগানোকে কেন্দ্র করে শরবত বিক্রেতা মুন্না মোহাম্মদমহ কয়েকজন মিলে জুতার দোকানি ওহিদ হাওলাদার ও তার ছোট ভাই মিলন হাওলাদারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায় তারা ছুরিকাঘাত করে মিলন হাওলাদার (৩৮) ও ওহিদ হাওলাদার (৪২) কে জখম করে। পরে স্থানীয়রা তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। আহতের মধ্যে মিলন হাওলাদারের জখম গুরুতর।
তবে সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি ) কবির হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পিকচার প্যালেসের পাশে সড়কের উপর এক শরবত বিক্রেতার সাথে পাশের এক জুতা বিক্রেতার মধ্যে দোকান লাগানোকে কেন্দ্র করে ঝগড়া হয়। পরে এক পর্য্যায়ে উত্তেজিত হয়ে সড়কের ফুটপথের শরবত বিক্রেতা পাশের জুতা বিক্রেতা মিলনকে তার দোকানের ধারালো কাঁটা চামচ দিয়ে আঘাত করে। এতে মিলনের পেটে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ভর্র্তি করেন। মিলন আশংকামুক্ত। এ রির্পোট লেখা পর্যন্ত এ ব্যাপারে সদর থানায় এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। পুলিশ বলছে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।