বিনোদন ডেস্ক।।
অভাব নেই, তবুও বিনা পরিশ্রমে সুবিধা নেয়ার চেষ্টায় থাকা এক দম্পতির গল্পে নির্মিত হয়েছে নাটক ‘আমি বেশি গরীব’। নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। নাটকে পেশাদার ভিক্ষুকের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি শেষ হওয়া নাটকটি ঈদে আরটিভিতে প্রচার হবে।











































