Home জাতীয় নরসিংদীতে ৪ সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণ

নরসিংদীতে ৪ সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণ

9

ঢাকা অফিস।।


নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ১০ দিন পার হতে না হতেই ৪ সন্তানে এক জননী দলবদ্ধ শিকার হয়েছেন। এই ঘটনার অভিযোগ দাখিলের পর শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় মাধবদী থানা পুলিশ অভিযান চালিয়ে হৃদয় নামে এক জনকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মাধবদী মেন্ডাতলা এলাকার ৪ সন্তানের জননী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহস্পতিবার (৫ মার্চ) বিকেলে কেনাকাটা করতে মাধবদী বাজারে গিয়েছিলেন। কেনাকাটা শেষে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি ফেরার পথে চৌরাসাঁতার মোড়ে হৃদয় তার গতিরোধ করেন। ওই সময় হৃদয় তাকে ভয়ভীতি দেখিয়ে পাশ্ববর্তী একটি পুকুর পাড়ে নিয়ে য়ায়। সেখানে পূর্ব থেকেই আরও ৩ জন অপেক্ষায় ছিল। সেখানে নেওয়ার পর জোরপূর্বক ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী নারী কোনোমতে লোকালয়ে ফিরে আসেন এবং বিস্তারিত পরিবারকে জানান। এই ঘটনায় নির্যাতিতা শুক্রবার (৬ মার্চ) সকালে মাধবদী থানায় লিখিত অভিযোগে দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সন্ধ্যায় হৃদয় নামে এক জনকে গ্রেপ্তার করে।


বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন।

তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হওয়া মাত্রই গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নিয়েছি। থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে হৃদয় নামে একজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।