খুলনাঞ্চল রিপোর্ট।।
জামায়াত বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। গত শনিবার মাদারীপুরের রাজৈর শাহ সূফী জোনাব আলী পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত মাদারীপুর-২ সংসদীয় আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
হেলেন জেরিন খান বলেন, গাড়ি নষ্ট হলে মেরামত করা যায়; কিন্তু নষ্ট মানুষকে কখনও মেরামত করা যায় না। ঠিক একইভাবে নষ্ট দলকে কখনও ভালো করা যায় না। এদেশে অর্ধেক নারী, অর্ধেক পুরুষ। এই নারী-পুরুষদের সমানভাবে এগিয়ে নিয়ে যেতে না পারলে এ দেশকে কখনও উন্নত করা যাবে না। সেজন্য নারীদের স্বাবলম্বী করতে ও প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।











































