Home খেলাধুলা সিসিডিএম টি-২০ চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়

সিসিডিএম টি-২০ চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়

11


স্পোর্টস রিপোর্টার।।


অগ্রণীকে হারিয়ে সিসিডিএম টি-২০ চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হলো অপরাজেয়। আজ শিরোপা নির্ধারণীতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৫৫ রান তোলে অগ্রণী। জবাবে ৯ বল বাকী থাকতেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় অপরাজেয়। ৮ দলের এই টুর্নামেন্টে ৭ ম্যাচের ৬টিতে জয়লাভ করে তারা। ফাইনালসেরা হন সালেহিন রিফাত সাদ।


ক্রিকেটার্স একাডেমি মাঠে ব্যাট করতে নেমে অগ্রণীর দুই ওপেনার রিয়াজুল মোল্লা ও শাহরিয়ার হোসেন আগ্রাসী ভূমিকায় খেলেন। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রিয়াজুলকে ব্যক্তিগত ২০ রানে সাজঘরে পাঠান রায়হান উদ্দিন। একই ওভারের পঞ্চম বলে তিনে নামা সাইফুলকে ফিরিয়ে অপরাজেয়কে ভালো শুরু এনে দেন রায়হান। চতুর্থ ওভারে ফেরেন আরেক ওপেনার শাহরিয়ার। তার ব্যাট থেকে আসে ১১ রান। চতুর্থ উইকেটে অধিনায়ক নবীন ইসলামকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন রাহেনুর ইসলাম। দুজনের জুটি থেকে ৩৫ বলে আসে ৪৫ রান। ১৪ বলে ৩১ রান করা রাহেনুরকে ফিরিয়ে অপরাজেয়কে বেকথ্রু এনে দেন আসাদুজ্জামান প্রিন্স। অগ্রণীর হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন রিয়াজুল করিম। তার ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দলটি। অপরাজেয় দলের পক্ষে ৪ ওভারে ৪৩ রান খরচায় ৩ উইকেট নেন মাসমাইন সাগর। দুটি করে উইকেট শিকার করেন রায়হান ও প্রিন্স।

জবাবে দিতে নেমে ৩৪ রানে তিন উইকেট হারালেও অধিনায়ক তোহিদ খানের ৩৫ বলে ৪৫ ও সালেহিন রিফাতের ১৬ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস শিরোপা নিশ্চিত করে অপরাজেয়। আর অগ্রণীর হয়ে ৪ ওভার বল ঘুরিয়ে ২৯ রানে ৩ উইকেট নেন রতন।