স্টাফ রিপোর্টার
খুলনা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশী নারী। তাই তাদের বাইরে রেখে কোন উন্নয়ন সম্ভব নয়। এজন্য বাড়ি থেকে ভোট কেন্দ্র পর্যন্ত নারীদের নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এই নিরাপত্তা নিশ্চিত করবে। আমাদের দায়িত্ব হবে রাজনীতি, সামাজিক-চাকুরিসহ সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা। পরিবার থেকে শিক্ষা নিয়ে আমাদের নারীদের অধিবার নিশ্চিতে কাজ করতে হবে।
শনিবার খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশনের সভাকক্ষে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে তিনি কর্মশালার উদ্বোধন করেন। বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশন ও একশনএইড বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ওয়েব ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফাতেমা।
বক্তব্য দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: সোহেল সামাদ, আইআরভির সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ জয়, ইউএন উইমেন গ্রীপ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর লিপি আমেনা ।
কর্মশালায় নারী ভোটারদের বাধাহীন ভোট প্রদানের সুবিধার জন্য নারী পোলিং এজেন্ট, নিরাপত্তাকর্মী, পৃথক ভোটকেন্দ্র স্থাপনের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বয়স্ক, অসুস্থ, অন্তসত্ত্বা ও ছোট শিশুর মায়েদের অগ্রাধিকার প্রদান হয়। যা সার্বক্ষণিকভাবে নির্বাচনী কর্মকর্তারা মনিটরিং করেন। এ জন্য নারীদের নির্ভয়েে ভাট কেন্দ্রে আসতে হবে।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণে জেলা ও উপজেলা নির্বাচনী কর্মকর্তাসহ পোলিং অফিসার, সহাকারি প্রিজাইডিং অফিসারসহ নারী, যুব প্রতিনিধি, পোলিং অফিসার, নির্বাচন পর্যবেক্ষক, প্রান্তিক জনগেষ্ঠী, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা অংশ নেন।











































