Home আঞ্চলিক নির্বাচন শুধু একটি দল বা প্রার্থীর নয়-এটি গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন: তুহিন

নির্বাচন শুধু একটি দল বা প্রার্থীর নয়-এটি গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন: তুহিন

12


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে ব্যাপক জনসংযোগ ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনসংযোগটি খুলনার সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে শেখপাড়া মেইন রোড ও শেখপাড়া বাজার অতিক্রম করে তেঁতুলতলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, “এই নির্বাচন শুধু একটি দল বা প্রার্থীর নয়—এটি গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। জনগণ যদি ভোটকেন্দ্রে আসে, তাহলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। খুলনা-২ আসনের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায় এবং ভোটাধিকার ফিরে পেতে চায়। তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে জনগণ ভোট দিতে পারেনি। ভয়-ভীতি ও বাধার রাজনীতি দিয়ে মানুষকে দমিয়ে রাখা হয়েছে। এবার জনগণ ঐক্যবদ্ধ হলে ধানের শীষই হবে মুক্তির প্রতীক।


জনসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম টিপু, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, হাবিবুর রহমান, আবুল ওয়ারাস, ইকবাল হোসেন খোকন, মহিউদ্দিন টারজন, বক্কার মীর, গোলাম নবী ডালু, হেলাল ফারাজি, কাজী নুর মোহাম্মদ, এনামুল কবির, শফিকুল ইসলাম, মোল্লা মিজান, আবুল কালাম, আমিন হোসেন মিঠু, মাসুদ পারভেজ বাবু, মো. আতিয়ার রহমান, মো. ইয়াসিন আরাফাত, গাজী আতিকুর রহমান, বাবুল তালুকদার, লাভলু খন্দকার, রিপন সিকদার, গোলাম রসূল রনি, লিটু পাটোয়ারী, মোহাম্মদ হারুন, মোহাম্মদ মাহমুদ, মাসুদ রানা, ওহাব শরীফ, ডা. ছোট্টু, মোহাম্মদ গাউস, শামসুর রহমান মানিক, খলিলুর রহমান, নূরে আলম রিপন, আজাদ খান, ফয়েজ আহমেদ রাশেদ, অহিদ মুরাদ রাজা, মো. লালু, মহিবুর রহমান, জনি, জাহিদ আনোয়ার, মোহাম্মদ আসলাম, সৈয়দ তানভীর আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে সমর্থন জানান এবং নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।