Home খেলাধুলা ফাইনালের মহারণে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

ফাইনালের মহারণে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

10


স্পোর্টস ডেস্ক।।


বিপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। যেখানে টস জিতে রাজশাহীকে ব্যাটিয়ে পাঠিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মেহেদী হাসান।

আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হয়।

এর আগে স্টেডিয়ামে হেলিকপ্টারে করে বিপিএলের ট্রফি নিয়ে আসা হয়। পরে দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান ট্রফি পাশে নিয়ে ছবি তোলে।