Home খেলাধুলা ইনজামাম-শেবাগকে ছাড়িয়ে গেলেন মাসুদ

ইনজামাম-শেবাগকে ছাড়িয়ে গেলেন মাসুদ

7
ইনজামামকে ছাড়িয়ে গেলেন মাসুদ

স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে দ্রুততম প্রথম শ্রেণির ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি। তথ্য জিও সুপারের।


ডেন্টস ট্রফি গ্রেড–১-এর প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে রোববার (২৮ ডিসেম্বর) করাচির ন্যাশনাল ব্যাংক স্পোর্টস কমপ্লেক্সে সাহির অ্যাসোসিয়েটসের বিপক্ষে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) হয়ে খেলতে নেমে মাত্র ১৭৭ বলেই ডাবল সেঞ্চুরিতে পৌঁছান বাঁহাতি এই ব্যাটার।

এই কীর্তিতে তিনি ভেঙে দেন ইনজামাম–উল–হকের দীর্ঘদিনের রেকর্ড। ১৯৯২ সালে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে একটি প্রথম শ্রেণির ম্যাচে ইনজামাম ১৮৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

শান মাসুদের এই ইনিংস পাকিস্তানের মাটিতে হওয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও। এর আগে এই কীর্তি ছিল ভারতের বীরেন্দর শেবাগের দখলে। ২০০৬ সালে লাহোর টেস্টে ১৮২ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই ওপেনার।