স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর রাস্তাঘাট, মোড়, দেয়াল ও বৈদ্যুতিক খুঁটি সবকিছুই যেন প্যানা পোস্টারের দখলে। দুই মাসধরে শহরজুড়ে অসংখ্য পোস্টারের বন্যায় নগরীর সৌন্দর্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে বিরক্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, পথচারী ও নগর পরিকল্পনাবিদরা।
মহানগরীর শিববাড়ী মোড়, নিউমার্কেট, বয়রাহাট, রূপসা ব্রিজ এলাকা, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ময়লাপোতা, খানজাহান আলী রোড—সব জায়গায় একই চিত্র। দেয়ালের ওপরে পুরনো পোস্টারের স্তর অপসারণ না করেই লাগানো হচ্ছে নতুন পোস্টার। সড়ক দ্বীপ গুলি ও আইল্যান্ড ঘীরে রাজণীতক দল গুলির বিভিন্ন প্যানা পোস্টা। য়রা।
পোস্টারের অধিকাংশই স্থানীয় রাজনৈতিক সমাবেশ ও কোচিং সেন্টারের বিজ্ঞাপন। অনেকে রাতের অন্ধকারে পোস্টার লাগিয়ে চলে যায়। ফলে কারা পোস্টার ও প্যানা লাগাচ্ছে এবং অনুমতি আছে কিনাতা সঠিকভাবে নিশ্চিত করা যাচ্ছে না।
নগর পরিকল্পনাবিদ ও নাগরিকরা বলছেন , পোস্টারের ভিজ্যুয়াল দূষণ শহরের নান্দনিকতা নষ্ট করছে। এ ধরনের অপরিকল্পিত প্রচারণা বন্ধে নিয়মিত তদারকি জরুরি। তবে নাগরিকদের অভিযোগ, কাগজে-কলমে এসব অভিযান থাকলেও বাস্তবে তেমন কোনো পদক্ষেপ দেখা যায় না। যার ফলে শহরজুড়ে পোস্টারের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে।
শহরবাসীর দাবি— নয়মিত মনিটরিং, মোবাইল কোর্ট চালু এবং অনুমতিবিহীন প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি ডিজিটাল স্ক্রিন ও নির্দিষ্ট বিলবোর্ড ব্যবহারের মাধ্যমে বিকল্প প্রচারণার সুযোগ তৈরি করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে খুলনা মহানগরী পোস্টার সন্ত্রাসের শহরে পরিণত হবে।











































