স্পোর্টস ডেস্ক
১০ জনের দলে পরিণত হওয়া চেলসির সঙ্গে ১–১ গোলের ড্র করেছে আর্সেনাল। লন্ডনের উত্তপ্ত টপ-অব-দ্য-টেবিল ডার্বিতে মিকেল মেরিনোর গোলে রক্ষা পায় লিগ শীর্ষে থাকা আর্সেনাল।
দ্বিতীয়ার্ধের তিন মিনিট পর অধিনায়ক রিস জেমসের নিখুঁত কর্নার থেকে ট্রেভো চালোবাহ হেড করে চেলসিকে এগিয়ে নেন। এর মাঝেই ৩৮তম মিনিটে ভিএআর পর্যালোচনায় মিকেল মেরিনোর গোঁড়ালিতে বিপজ্জনক ট্যাকল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোইসেস কাইসেডো, ফলে দশজন নিয়েই খেলতে হয় ব্লুজদের।
৫৯তম মিনিটে বুকায়ো সাকার ক্রস থেকে দারুণ হেডে গোল করেন মেরিনো, তাতেই সমতা ফেরায় আর্সেনাল।
এই ড্রয়ের পর ৩০ পয়েন্ট নিয়ে আর্সেনাল টেবিলের শীর্ষেই রয়েছে, ম্যানচেস্টার সিটির চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে। ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি।











































