Home খেলাধুলা চতুর্থবার লিবার্তাদোরেস জিতে ইতিহাস গড়ল ফ্লামেঙ্গো

চতুর্থবার লিবার্তাদোরেস জিতে ইতিহাস গড়ল ফ্লামেঙ্গো

10


স্পোর্টস ডেস্ক

ব্রাজিলের ফুটবলে নতুন ইতিহাস-প্রতিদ্বন্দ্বী পালমেইরাসকে হারিয়ে প্রথম কোনো দল হিসেবে চতুর্থবার কোপা লিবার্তাদোরেস জিতল ফ্লামেঙ্গো। ৬৭তম মিনিটে দানিলোর হেড থেকে পাওয়া গোলেই ট্রফি জয়ের পথ তৈরি হয়।

জর্জিয়ান দে আরাস্কায়েতার কর্নার থেকে দানিলো সবচেয়ে উঁচুতে উঠে নিচু কোণে হেড করেন, যা গোলরক্ষককে কোনো সুযোগই দেয়নি। ফিলিপে লুইসের কোচিংয়ে দারুণভাবেই জয় তুলে নেয় ফ্লামেঙ্গো।

ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল পালমেইরাস। কিন্তু ৮৮তম মিনিটে খুব কাছ থেকে শট নিয়ে তা উড়িয়ে মারেন ভিক্টর রোক-যা তাদের জন্য ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত হতে পারত।

অতিরিক্ত সময়ে ফ্লামেঙ্গোর এভারটন ম্যাচ পাকা করে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। তার নিচু ফ্রি-কিক পালমেইরাসের গোলরক্ষক কার্লোস মিগুয়েল পোস্টে ঠেলে রক্ষা করেন দলকে।

গত সাত মৌসুমের মধ্যে পাঁচবারই ট্রফি জিতেছে পালমেইরাস বা ফ্লামেঙ্গো-দুটি দলই এই প্রতিযোগিতায় লাতিন আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠা করে রেখেছে।

ফিলিপে লুইস ইতিহাস গড়েছেন-খেলোয়াড় হিসেবে দুইবার (২০১৯ ও ২০২২) লিবার্তাদোরেস জয়ের পর এবার কোচ হিসেবেও ট্রফি জিতে নবম ব্যক্তি হিসেবে দ্বৈত কৃতিত্ব অর্জন করেন।

ম্যাচের প্রথমার্ধে তেমন সুযোগ তৈরি হয়নি। অনটার্গেট কোনো শটই ছিল না। ৩০তম মিনিটে চিলির মিডফিল্ডার এরিক পুলগার ব্রুনো ফুকসের পায়ে বিপজ্জনক ট্যাকল করেছিলেন; সৌভাগ্যক্রমে সোজা লাল কার্ড এড়িয়ে যান।

এই দুই দল ২০২১ সালের ফাইনালেও মুখোমুখি হয়েছিল, যেখানে ২-১ গোলে জিতেছিল পালমেইরাস।