Home খেলাধুলা রেকর্ডের ম্যাচে জিতে সিরিজে সমতা বাংলাদেশের

রেকর্ডের ম্যাচে জিতে সিরিজে সমতা বাংলাদেশের

9


স্পোর্টস ডেস্ক

শেষদিকে দ্রুত ৪ উইকেট হারিয়ে কিছুটা বিপাকেই পড়ে যায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। আয়ারল্যান্ডের দেয়া ১৭১ রানের লক্ষ্যে ৪ উইকেট ও ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে টাইগাররা। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি রান (৩৪৪) দেখা গেল আজই। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা।

চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট ১৭০ রান করে আয়ারল্যান্ড। রান তাড়ায় শেষ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ। টাইগারদের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক লিটন কুমার দাস। ২৮ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। শেষদিকে ৭ বলে ১৭ রানের ইনিংসে দলকে জিতিয়ে ফেরেন মোহাম্মদ সাইফউদ্দিন।

আর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। দলীয় ৫৭ রানে ফেরেন অধিনায়ক স্টার্লিং (১৪ বলে ২৯)। ২৩ বলে ৩৮ রান করা টিম আউট হন দ্বিতীয় উইকেট হিসেবে। মাঝে ৩২ বলে ৪১ রানের অবদান রাখেন লরকান টাকার। বাংলাদেশের হয়ে ৩ উইকেট ধরেন শেখ মেহেদী। ৫৭ রান ও ২টি স্টাম্পিং করা লিটন ম্যাচসেরা।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ২রা ডিসেম্বর।