স্টাফ রিপোর্টার
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, শিক্ষা হচ্ছে আমাদের এই জাতীর একমাত্র মেরুদন্ড। তাই সকলকে সুশিক্ষায় শিক্ষিত নাগরিক হতে হবে। শিক্ষার কোন বিকল্প নাই। একটা শিক্ষিত নাগরিক পারে সমাজে একটি শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে। আর শিক্ষিত জনগোষ্ঠী পারে এই দেশের কল্যানে অগ্রনি ভুমিকা পালন করতে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করাও প্রয়োজন রয়েছে। শনিবার নগরীর মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয়ে পেশাজীবীদের এক অনুষ্ঠানে রকিবুল ইসলাম বকুল এ কথা বলেন।
নগরীর মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয়ে সম্মিলিত পেশাজীবি সংগঠন খুলনা-৩ আসনের চার থানা শাখার উদ্দোগে আলোকিত মানুষ হওয়ার প্রতয় শিক্ষার্থীদের শিক্ষাপোকরন, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আবু হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিকাল সাড়ে ৪টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন জিয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি ড. শরীফুল আলম, জুয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীনা সুলতানা, সাবেক নগর ছাত্রদল ও বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী কাজী হাফিজুর রহমান, ইন্জিনিয়ার মারুফুজ্জামান, জাফর আহম্মেদ, ওয়েভ জুট মিলের চেয়ারম্যান সরদার আল মাসুদ লিটন, এড, সৈয়দ রফিকুল ইসলাম, শেখ জাহাঙ্গীর আলম, ইন্জিনিয়ার শাহরিয়ার হোসেন জামু ও আহসানুল কবির মিঠু, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন প্রমুখ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরন বিতরন করা হয়। সন্ধ্যার পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাতে খুলনা- ৩ আসনের বিএনপির মনোনিত ধানের শীষ প্রার্থী রকিবুল ইসলাম বকুলের খালুশপুরস্থ বাসভবনে দৌলতপুর, খালিশপুর ও খানজাহান আলী থানা ও ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সাথে আসন্ন নির্বাচন উপলক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।











































