স্টাফ রিপোর্টার
বাবা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। গত বৃহস্পতিবার রাতে তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি এক কন্যাসন্তানের জন্ম দেন। এটি দম্পতির প্রথম সন্তান। নিলয় তার ফেসবুকের ভেরিফায়েড পেজে নবজাতককে কোলে নেয়ার একটি ছবি পোস্ট করে লিখেছেন, আলহামদুলিল্লাহ্, কন্যাসন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।











































