Home বিনোদন পরিশ্রমে বিশ্বাসী ইয়ামি

পরিশ্রমে বিশ্বাসী ইয়ামি

6


বিনোদন ডেস্ক

রোমান্টিক কমেডি ছবির নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু করেছিলেন ইয়ামি গৌতম। সম্প্রতি চর্চিত শাহ বানো মামলা নিয়ে তৈরি ‘হক্’ ছবির মাধ্যমে ফের চর্চায় তিনি। গতকাল ছিল অভিনেত্রীর জন্মদিন। শুভেচ্ছাবার্তার পাশাপাশি বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে তার মন্তব্য এখন ভাইরাল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি খুব সতর্ক ও মেপে কথা বলার চেষ্টা করছি। আমি চাই না, আমার উত্তর শুনে এমন কিছু মনে হোক, যেটা আমি নই। কিন্তু সমাজমাধ্যম তো ভরেছে এমনই মন্তব্যে। অভিনেত্রী সেগুলো পড়েননি? নায়িকা স্বীকার করে নিয়েছেন যে, সমস্ত মন্তব্য পড়েছেন তিনি। ইয়ামি বলেন, এটা আমার দর্শকের বক্তব্য আর সেটাই আমার জন্য বিশাল বড় উপহার। ওদের জন্যই আজ আমি এই জায়গায়। অবশ্যই কিছু পরিচালক আমার ওপর ভরসা করেছেন, যেটা বেশির ভাগ পরিচালকই করতে পারেননি। আমি কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাই না, তাদের প্রতি সম্মান রেখেই বলছি। কিন্তু এই সমস্ত অনুষ্ঠানে উপস্থিতিই বেশি কাজ পেতে সাহায্য করে যেকোনো শিল্পীকে। এ প্রসঙ্গে ইয়ামি বলেন, নিশ্চয়ই তাই। কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যদি তার সঙ্গে একাত্মবোধ করতে না পারি, তাহলে কাজ করবো কীভাবে? আমি কাউকে কীভাবে বলবো যে, এই সুযোগটা আমার চাই। আমি পরিশ্রম করবো, সঠিক চিত্রনাট্য বাছাই করবো এবং কিছু পরিচালক আমাকে বেছে নেবেন, সেই সুযোগের অপেক্ষা করবো।