স্টাফ রির্পোটার
নগরীর লবনচরা থানার আলোচিত ট্রিপল র্মাডার মামলার মাস্টার মাইন্ড ছিলেন শামীম আহম্মেদ। তার সাথে এই হত্যাকান্ডে জড়িত ছিলেন পাঁচজন। জমি-জমা সংক্রান্ত ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত স্বীকার করেছে। তাদের সকলের কাছে ছিলো ধারালো ও আগ্নেয়াস্ত্র। পুলিশের একাধিক সূত্র খুলনাঞ্চলকে এ তথ্য দিয়েছে।
পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর রাতে লবণচরা এলাকায় নিজের বাড়িতে দুই শিশু মুসতাকিম (৮), ফাতিহা (৭) এবং তাদের নানি শাহীতুন নেসাকে (৫৫) নির্মমভাবে ইট দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ তিনজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা স্বজনদের। ঘটনার পরদিন শিশুদের পিতা অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকেই হত্যাকাণ্ডটি ব্যাপক আলোচনায় উঠে আসে।
সুত্রটি জানায়, জমি সংক্রান্ত ঘটনায় নিহত শিশু দুটির মা রুবাইয়া বেগমের আপন মামাতো ভাই শামীম আহম্মেদ জমি আত্নসাত করতে এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
সুত্রটি আরো জানায়,হত্যাকারীরা তাদের এই মিশন সম্পন্ন করতে ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলো। কিন্তু তারা ঘটনাস্থলে এসে এই বাড়িতে যা পেয়েছিল তাই দিয়ে তারা তাদের কাঙিক্ষত মিশন সফল করেছে। তার সাথে এই কিলিং মিশনে মোট পাঁচজন অংশগ্রহণ করেছিল। তবে শামীম ছাড়া বাকিরা সবাই ছিল ভাড়াটিয়া সন্ত্রাসী। সকলের কাছে ছিল ধারালো ও আগ্নেয়াস্ত্র। তবে তারা তাদের এই অস্ত্র ব্যবহার ছাড়াই ওই বাড়িতে যা পেয়েছিল তাই দিয়েই তারা তাদের মিশন সম্পন্ন করেছে। আজ শনিবার কেএমপি সদর দপ্তরে এ সংক্রান্তে এক প্রেস ব্রফিং অনুষ্ঠিত হবে।
লবনচরা থানার অফিসার ইনর্চাজ হাওলাদার সানোয়ার পারভেজ মাসুম জানান, থানার একটি বিশেষ টিম খুলনার লবণচরা থানার দরবেশ মোল্লার গালির আলোচিত ট্রিপল হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামী শামীম আহম্মেদকে ঢাকার শাহাজালাল আন্ত্রর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে খুলনায়। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।











































