Home আঞ্চলিক গাড়ীর তেল খরচের টাকা বাঁচিয়ে মসজিদ বানাচ্ছেন মোংলা পৌর মেয়র জুলফিকার আলী

গাড়ীর তেল খরচের টাকা বাঁচিয়ে মসজিদ বানাচ্ছেন মোংলা পৌর মেয়র জুলফিকার আলী

20

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

দীর্ঘ প্রায় ১০ বছর ধরে মেয়রের দায়িত্ব পালনকালে পৌরসভার গাড়ীর তেল বাবদ খরচের টাকা উত্তোলন করেননি মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী। ওই তেল বাবদ খরচের সঞ্চিত টাকা দিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি আধুনিক দোতলা মসজিদ। শুক্রবার পৌর নতুন কবরস্থান জামে মসজিদটির নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র নিজেই। এ সময় ওই মসজিদে উপস্থিত সকল মুসল্লিদের উদ্দেশ্যে মেয়র জুলফিকার আলী বলেন, তিনি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর হতে এ পর্যন্ত সরকরী বিধি মোতাবেক মেয়রের গাড়ীর জন্য যে পরিমাণ তেল প্রাপ্য তা তিনি কখনও উত্তোলন করেননি।

আর তার সেই প্রাপ্য ফান্ড দিয়েই তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি অত্যাধুনিকমানের দুইতলা মসজিদ। নির্মাণ ব্যয় ওই টাকায় সম্পন্ন না হলে মেয়র তার ব্যক্তিগত তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ দান করবেন বলেও জানান তিনি। এ সময় মেয়র আধুনিক ওই মসজিদটির থ্রী-ডি ডিজাইন সকল মুসাল্লীদের দেখান।

এছাড়া তিনি আরো ঘোষণা দিয়ে জানান, যেহেতু মসজিদটি পৌরসভার তাই আগামী মাস হতে ঈমাম ও মুয়াজ্জিনের বেতন পৌরসভার ফান্ড থেকে প্রদাণ করা হবে। আর নির্মাণ কাজে সহযোগীতা করবেন পৌরসভার প্রকৌশলীরাই। উপস্থিত মুসল্লী ও এলাকাবাসী এমন মহৎ কাজের জন্য পৌর মেয়র জুলফিকার আলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।