খুলনাঞ্চল রিপোর্ট
টাঙ্গাইলের ভাষা সৈনিক ডা. হযরত আলী আর নেই। (ইন্নালিল্লাহি…রাজিউন)। শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে গোপালপুর উপজেলার নবগ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। শনিবার (১০ অক্টোবর) সকাল নয় টায় নবগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ডা. হযরত আলী গোপালপুর উপজেলার নবগ্রামের মৃত রোস্তম আলীর ছেলে। হযরত আলীর কোনো ভাই-বোন নেই। তাঁর ছেলে আশরাফুল আলম কলেজ শিক্ষক। চার মেয়ে মেহেরুন্নেছা, সেলিনা, নাজমা ও লাকি আক্তার গৃহবধূ।









































