বিনোদন ডেস্ক
অভিনয়ে ফিরলেন অভিনেত্রী ও রাজনীতিক সায়নী ঘোষ। দীর্ঘদিন পর তাকে দেখা যাবে রামকমল মুখার্জির নতুন ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ। কিন্তু সায়নীর মতে, এটা তার ঘরে ফেরা নয়, বরং নতুন অভিজ্ঞতা। গত ৭ই নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটির গান ‘সোনা বন্ধু রে’। আগামী ২১শে নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে পুরো সিনেমাটি। ছবিটিতে আরও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম প্রমুখ।









































