Home খেলাধুলা ইমনের ফাইফারে বাংলাদেশের লক্ষ্য ২৬৬

ইমনের ফাইফারে বাংলাদেশের লক্ষ্য ২৬৬

9


স্পোর্টস ডেস্ক।।
বগুড়ায় পাঁচ ম্যাচ সিরিজে আফগানিস্তান অ-১৯ দলের সঙ্গে খেলছে বাংলাদেশ অ-১৯। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬৬ রানের পুঁজি সংগ্রহ করেছে আফগান যুবারা।

টসে জিতে আগে ব্যাটিং করে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ৫৫ রান এনে দেন খালিদ আহমেদজাই এবং ওসমান সাদাত। আহমেদজাইয়ের (৩৪) পর সাদাতও (১৫) ফেরেন দ্রুতই। এরপর ফয়সান খান শিনোজাদা (১৫) ফিরলে একাই দলের হাল ধরেন উজাইরউল্লাহ নিয়াজাই। এক প্রান্ত আগলে রেখে ব্যক্তিগত শতক পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ১৪০ রানে অপরাজিত থাকেন নিয়াজাই। বাংলাদেশের হয়ে একাই পাঁচ উইকেট নেন ইকবাল হোসেন ইমন।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় এবং তৃতীয় ওভারে ফিরে গেছেন জাওয়াদ আবরার ও অধিনায়ল আজিজুল হাকিম তামিম। ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৬ রান।