সৈয়দ রানা কবীর
খুলনার বাজারে সরবরাহ কিছুটা বাড়ায় সামান্য দাম কমেছে সবজির। কাঁচা মরিচের ঝাল কিছিটা কমলেও বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ২০-৩০ টাকা কমলেও পিঁয়াজের দাম বেড়েছে ১০-১৫ টাকা। ডিমের দামও বেড়েছে ডজনে ৫ টাকা। চার মাস ধরে চলা অস্থির বাজারে বেশ অস্বস্তিতে রয়েছে সাধারণ মানুষ।
বুধবার নিউ মার্কেট কাঁচা বাজার ও নিরালাবাজার ঘুরে এই চিত্র দেখা যায়। বিক্রেতারা জানান বর্ষা মৌসুমে সবজি সরবরাহ কম হয়েছে। তাই দাম বেশি ছিল এখন সবজি আসতে শুরু করেছে। তাই দাম সামান্য কমেছে। সরবরাহে না ঘটলে, সবজির দাম আরো কমবে বলে জানিয়েছেন বিক্রেতারা।
নিরালা কাঁচা বাজারে বাজার করতে আসা গৃহিনী আসমা খাতুন বলেন, দিন দিন সব রকমের কাঁচা তরিতরকারির দাম বাড়ছে। মাছের বাজারে গিয়ে মাছের দাম শুনেই শুধু চলে আসতে হচ্ছে। শুধু মাত্র চাষের কই ও পাঙ্গাস মাছের দাম কিছুটা কম। তাছাড়া চিংড়ি, রুই, পাবদা, টেংরাসহ সব প্রজাতির মাছের দাম খুবই বেশি। কাঁচা মরিচের দাম কিছুটা কমলেও আবার পেঁয়াজের দাম বেড়েছে। সাধারণ ও মধ্যবিত্ত পরিবারে সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে।
বাজারে গোল বেগুন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০-১৪০ টাকা। এ ছাড়া পটোল ৭০, করলা ৮০, ঢ্যাঁড়স ৭০, শসা ৬০, লাউ ৪০, মিষ্টি কুমড়া ৪০-৫০, ফুলকপি ১০০, বাঁধাকপি ১০০, টম্যাটো ১৫০, বরবটি ৭০-৯০, আলু ২৫ এবং কাঁচা পেঁপে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
দৌলতপুরের ইমতিয়াজ সেলিম বাজার করতে এসে বলেন, শুধু পেঁপে ও আলু কিনে চলে যেতে হচ্ছে। মাছের দাম খুবই বেশি। তাই বাজেটের মধ্যে না থাকায় ছোট একটি পাঙ্গাস মাছ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। মাংসের দামে কোন পরিবর্তন হয়নি। স্বল্প আয়ের মানুষের এখন পরিবার পরিজন নিয়ে চলা খুবই দুষ্কর হয়ে পড়েছে। বাজার গুলোতে নিয়মিত সঠিক মনিটরিং না করার কারনে বাজারে সবজিসহ নিত্যপ্রয়োজনি জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে।
যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০-২০ টাকা কম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা কেজি, যা ছিল ২৪০ টাকা।
তবে বাজারে মানভেদে পেঁয়াজের দাম ৮৫-৯০ টাকা, যা গত সপ্তাহে ৭৫ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া রসুন ২০০, আদা ২৫০, ধনেপাতা ২৪০ টাকা কেজি আর লেবু বিক্রি হচ্ছে ২০ টাকা হালি।
এদিকে ব্রয়লার মুরগি ১৮০ এবং সোনালি বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৪৫ টাকা। বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকা কেজি। কাতল ৪০০, পাঙাশ ২০০, তেলাপিয়া ২০০-২২০, চিংড়ি ৭০০-৮৫০, কই চাষের ২৮০-৩০০, দেশি শিং ৭০০-৭৫০, পাবদা ৪০০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এক কেজির বেশি ওজনের ইলিশ এক হাজার ৫০০ থেকে দুই হাজার, আর ছোট আকারের (৪০০-৫০০ গ্রাম) ইলিশ ১ হাজার থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মিনিকেট চালের মধ্যে ডায়মন্ড, মঞ্জুর ও সাগর ব্র্যান্ড বিক্রি হচ্ছে ৮০ টাকায়, রশিদ ৭২ টাকায়, আর মোজাম্মেল বিক্রি হচ্ছে ৮৫ টাকা কেজি।











































