Home খেলাধুলা টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

31


স্পোর্টস ডেস্ক।।
নারী ওয়ানডে বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর টানা দুই ম্যাচ হেরে যায় তারা। আসরে নিজেদের টিকিয়ে রাখতে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি নিগার সুলতানা জ্যোতিরা।

সোমবার ভারতের বিশাখাপন্তনমে নিজেদের চতুর্থ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হয়েছে খেলা।

আজ দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। সুমাইয়া আক্তার ও নিশিতা আক্তার নিশির জায়গায় দলে ফিরেছেন ফারজানা ও রিতু মনি।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা আক্তার, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সানজিদা আক্তার।