Home খেলাধুলা স্বর্ণার দ্রুততম ফিফটির রেকর্ডে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

স্বর্ণার দ্রুততম ফিফটির রেকর্ডে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

14


স্পোর্টস ডেস্ক

স্বর্ণা আক্তারের দুর্দান্ত শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল বিশ্বকাপে লড়াকু সংগ্রহ পেয়েছে। সোমবার ভিজাগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ করে ৬ উইকেটে ২৩২ রান।

১৮ বছর বয়সী অলরাউন্ডার স্বর্ণা আক্তার খেলেন এক অবিশ্বাস্য ইনিংস-মাত্র ৩৫ বলে অপরাজিত ৫১ রান, যেখানে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। এটি বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড, পাশাপাশি এটি বাংলাদেশের নারী দলের হয়ে ওডিআইতে দ্রুততম অর্ধশতক (৫১ বলে)।

এতদিন রেকর্ডটি ছিল নিগার সুলতানার। গত এপ্রিলে বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে ফিফটি করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। ৩৪ রানে জেতা ওই ম্যাচে ১১ চারে ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

শেষ পাঁচ ওভারে বাংলাদেশ তুলে নেয় ৫৭ রান, যেখানে স্বর্ণার আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি রিতু মনির ৮ বলে ১৯ রানের প্রাণবন্ত ইনিংস শেষ দিকে বড় ভূমিকা রাখে।

এর আগে ইনিংসের শুরুতে বাংলাদেশকে ভিত্তি এনে দেন শারমিন আক্তার (৭৭ বলে ৫০) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৪২ বলে ৩২)।

ফারজানা হক (৩০) ও রুবিয়া হায়দার (২৫)-ও ওপেনিং জুটিতে কার্যকর ভূমিকা রাখেন।

ফারজানা ও রুবিয়া দ্রুত ফিরে গেলে শারমিন ও নিগারের ৭৭ রানের তৃতীয় উইকেট জুটি ইনিংসটিকে ভিত দেয়। এরপর শেষদিকে স্বর্ণার আগুনঝরা ব্যাটিং ইনিংসটিকে নতুন উচ্চতায় নিয়ে যায়।

দক্ষিণ আফ্রিকার স্পিনাররা, বিশেষ করে ননকুলুলেকো ম্লাবা (২ উইকেট ৪২ রান), নিয়ন্ত্রিত বোলিং করেন। ক্লোয়ি ট্রায়ন ও নাডিন ডি ক্লার্ক পান একটি করে উইকেট।