Home আঞ্চলিক গাঁজাসহ যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মী আটক

গাঁজাসহ যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মী আটক

9

যশোর অফিস।।


যশোর কেন্দ্রীয় কারাগারের সিভিল স্টাফ (ব্ল্যাক স্মিথ) মো. আব্দুস শুকুর (৩৬) গাঁজাসহ আটক হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) সকালে কারাগারের ভেতরে গাঁজা নেয়ার চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।

আটক আব্দুস শুকুর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুনিরটক গ্রামের সহিমুদ্দিনের ছেলে।

আরও পড়ুন: যশোরে ২ যুবককে হত্যার পর লাশ গুম মামলায় সাবেক এসপিসহ আসামি ১০

জেলার শরিফুল আলম জানান, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আব্দুস শুকুর কারাগারে প্রবেশের জন্য ফটকে আসেন। এসময় নিয়ম অনুযায়ী তার দেহ তল্লাশি করেন সহকারী প্রধান কারারক্ষী মো. আবুল হাশেম। তল্লাশির সময় তার ডান বগল থেকে সাদা পলিথিনে মোড়ানো ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে কারা কর্তৃপক্ষ তাকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান জেলার শরিফুল আলম।