Home খেলাধুলা নিউজিল্যান্ড শিবিরে চোটের মিছিল

নিউজিল্যান্ড শিবিরে চোটের মিছিল

11


স্পোর্টস ডেস্ক।।

কয়েকদিন আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন পেস অলরাউন্ডার নাথান স্মিথ। এবার নিউজিল্যান্ড স্কোয়াড থেকে ছিটকে গেলেন আরেক পেসার উইল ও’রোর্ক। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

পিঠের ইনজুরির কারণে ছিটকে গেছেন ও’রোর্ক। বুলাওয়েতে গত সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে পিঠের ইনজুরিতে পড়েন ২৩ বছর বয়সী এই পেসার। সেই ম্যাচে ২৩ ওভার বল করে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

ও’রোর্কের অনুপস্থিতিতে নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন আরেক পেসার বেন লিস্টার। নিউজিল্যান্ডের হয়ে এরই মধ্যে সংক্ষিপ্ত সংস্করণে খেলার অভিজ্ঞতা আছে তার। তিনটি ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এবার লিস্টার আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়।

এর আগে ইনজুরিতে পড়া নাথান স্মিথের জায়গায় ডাক পেয়েছেন জ্যাকারি ফোকস। আগামীকাল বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট শুরু হবে নিউজিল্যান্ডের। আগের ম্যাচে ৯ উইকেটের জয় পেয়েছিল ব্লাক ক্যাপসরা।