স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি মাসের ৮ থেকে ১২ আগস্টের মধ্যে এই ৩ ওয়ানডে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে ত্রিনিনাদে।
এই বছরের শুরুতে যুক্তরাজ্য সফরকারী দল থেকে ওয়েস্ট ইন্ডিজ মাত্র একটি পরিবর্তন এনেছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রামে থাকা ডানহাতি পেসার আলজারি জোসেফের বিশ্রামের সময় আরও বাড়ানো হয়েছে। তার জায়গায় ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি মনে করেন, আসন্ন এই সিরিজটি তার দলের জন্য ২০২৭ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের ভালো সুযোগ।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল: শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মতি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস এবং রোমারিও শেফার্ড।









































