Home আঞ্চলিক শৈলকুপায় যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী

শৈলকুপায় যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী

16

ঝিনাইদহ প্রতিনিধি//

ঝিনাইদহের শৈলকুপায় যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার হয়ে চামেলি খাতুন (২৫) নামের এক গৃহবধু মানবেতর জীবনযাপন করছে। ঘটনার বিবরণে জানা যায়, ২০১৪ সালে মুসলিম শরিয়া মোতাবেক ৪ লক্ষ টাকা দেনমোহরে শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামের সেলিম বিশ্বাসের ছেলে মামুন বিশ্বাসের সাথে একই উপজেলার বারইপাড়া গ্রামের রেজাউল হোসেনের মেয়ে চামেলি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর ঘর সংসার চলাকালীন সময় চামেলি খাতুনের স্বামী ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিতে থাকে এবং মানষিক ও শারীরিক নির্যাতন করতে থাকে। মেয়ের সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় যৌতুকের টাকা ও আসবাবপত্র দেয় তার পিতা। এক পর্যায়ে যৌতুক লোভী স্বামী মামুন গত ২৬ জুন ২০২০ তারিখে স্ত্রীকে মারপিট করে তার পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ওই গৃহবধু ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী শৈলকুপা আদালতে একটি যৌতুকের মামলা করে।

এই মামলা আপোষ মিমাংসার কথা বলে গৃহবধুর স্বামী মামুন বিশ্বাস ও অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে ২২ সেপ্টেম্বর বিকেলে চামেলি খাতুনের পিতার বাড়িতে যায়। সেখানে গিয়ে কথা বার্তার এক পর্যায়ে স্ত্রী চামেলীকে বেধড়ক পিটিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এসময় তার আত্মচিৎকারে মামুন ও তার সহযোগিরা পালিয়ে যায়। পরে চামেলিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।