Home আঞ্চলিক প্রধানমন্ত্রীর চাচীর রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ, দোয়া

প্রধানমন্ত্রীর চাচীর রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ, দোয়া

11

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি//


মোংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও বাগেরহাট -০১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিনের মা রাজিয়া নাসেরের রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাগরিবের নামাজের পর স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আঃ রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, সহ অন্যান্যরা।

এ সময় থাইল্যান্ডে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদের সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।