অনলাইন ডেস্ক।।
রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫৯। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনে ৩০০ ড্রোন হামলা চালায় রাশিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ডজন খানেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ২৪ ঘণ্টা ধরে চলা উদ্ধার অভিযান শেষ করার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আরও বলেছেন, ক্ষতিগ্রস্তদের সকলকে সহায়তা প্রদান করা হবে।
ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খারকিভে শুক্রবার ড্রোন হামলায় ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন শিশু রয়েছে। পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিয়েভে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম কিয়েভের একটি ভবনে। এছাড়া রাজধানীর অন্য তিনটি শহরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাশিয়ার হামলার নিন্দা জানিয়েছেন। বলেন, তিনি নিশ্চিত না আদেউ নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে থামানো যাবে কিনা। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৮ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন চুক্তিতে পৌঁছাবার জন্য। পুতিন যদি চুক্তিতে সম্মত না হয় তাহলে অর্থনৈতিক চাপ দেয়ারও হুমকি দেন ট্রাম্প। ৬৫ বছর বয়সী নাতালিয়া মাতভিয়েনকো বলেছেন, ট্রাম্পের কঠোর বক্তব্যে তিনি অবশ্য খুব একটা বিশ্বাস করেন না। ট্রাম্প শুধু বলেন, আমি রাশিয়ার আচরণে হতাশ। তবে এরপর আর কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়না। শুক্রবার ট্রাম্প বলেছেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির জবাবে তিনি দুটি পারমাণবিক সাবমেরিন যথাযথ অঞ্চলে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।











































