বিনোদন ডেস্ক
বিনোদন জগতে প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক বলেন, আমি গত জন্মে বিশ্বাসী। অবশ্যই পুনর্জন্মেও বিশ্বাস রাখি। আগামী জন্মগুলোতেও স্ত্রীকেই সঙ্গী হিসেবে দেখতে চাই। এই চিন্তা আমাকে শান্তি দেয়। এই জন্মে আমাদের একসঙ্গে থাকার সময়কাল খুব ক্ষুদ্র মনে হয়। পরের জন্মে আরও ভালোবাসা বাকি রয়েছে, এটা ভেবে খুব ভালো লাগে।











































