Home খেলাধুলা বাংলাদেশের গ্রুপে কারা, খেলা কবে

বাংলাদেশের গ্রুপে কারা, খেলা কবে

10


স্পোর্টস ডেস্ক।।

চলতি বছরের এশিয়া কাপের ভেন্যু ও তারিখ আগেই ঘোষণা করেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। আজ শনিবার দুপুরে তার ঘোষণার কয়েক ঘণ্টা পরই ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ সময়সূচি।

এসিসির ঘোষণা অনুযায়ী, ৮ দল নিয়ে অনুষ্ঠেয় এশিয়া কাপে ৪টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। যেখানে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এখানকার অন্য ৩টি দল হলো আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং। আর ‘এ’ গ্রুপের চার দল- ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্য দিয়ে শুরু হবে এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সেখানে আরও একবার মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে ভারত-পাকিস্তানের। সুপার ফোর পর্ব শেষ হওয়ার পর সেখানকার শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে। যেটি অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। পরে ১৩ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে ও ১৬ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে লড়বে লিটন দাসের দল।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সময়সূচি

৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং

১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত

১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং

১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলংকা

১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান

১৫ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান

১৫ সেপ্টেম্বর: শ্রীলংকা বনাম হংকং

১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান

১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত

১৮ সেপ্টেম্বর: শ্রীলংকা বনাম আফগানিস্তান

১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান

সুপার ফোর পর্ব:

২০ সেপ্টেম্বর: বি১ বনাম বি২

২১ সেপ্টেম্বর: এ১ বনাম এ২

২৩ সেপ্টেম্বর: এ২ বনাম বি১

সেপ্টেম্বর ২৪: এ১ বনাম বি২

২৫ সেপ্টেম্বর: এ২ বনাম বি২

২৬ সেপ্টেম্বর: এ১ বনাম বি১

ফাইনাল: ২৮ সেপ্টেম্বর