Home আন্তর্জাতিক টেস্ট দলে যুক্ত হয়ে কথা রাখতে পারছেন না নিউজিল্যান্ডের ব্রেসওয়েল

টেস্ট দলে যুক্ত হয়ে কথা রাখতে পারছেন না নিউজিল্যান্ডের ব্রেসওয়েল

16


স্পোর্টস ডেস্ক।।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই দলে আকস্মিক ডাক পেয়েছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। গ্লেন ফিলিপস ইনজুরিতে পড়ায় অন্তর্ভুক্ত করা হয় ব্রেসওয়েলকে।

যদিও কথা ছিল, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে ‘দ্য হান্ড্রেড’ লিগে সাউদার্ন ব্রেভের হয়ে খেলবেন ব্রেসওয়েল। তবে টেস্ট দলে অন্তর্ভুক্ত হয়ে সেই কথা আর রাখতে পারছেন না এই অলরাউন্ডার। প্রথম টেস্ট খেলে ইংল্যান্ডের পথে উড়াল দেবেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার।

নিউজিল্যান্ড টেস্ট দল:

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, আজাজ প্যাটেল, মাইকেল ব্রেসওয়েল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, উইল ইয়ং।

জিম্বাবুয়ে বনাম নিউজিল্যান্ড টেস্টের সময়সূচি:

প্রথম টেস্ট – ৩০ জুলাই – ৩ আগস্ট (বুলাওয়ে)

দ্বিতীয় টেস্ট – ৭ আগস্ট – ১১ আগস্ট (বুলাওয়ে)