Home বিনোদন মুক্তির দিনই ২০ কোটি আয়

মুক্তির দিনই ২০ কোটি আয়

14


বিনোদন ডেস্ক।।
১৮ই জুলাই মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস ও মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অহন পাণ্ডে ও অনীত পাড্ডা। চমকের বিষয় হলো প্রথম দিনেই এই ছবির বক্স অফিস কালেকশন ২০ কোটি পেরিয়েছে। এই দিন মোট ২০০০টি টিকিট বিক্রি হয়েছে। ইতিহাস বলছে, ‘কহো না পেয়ার হ্যায়’ ও ‘রিফিউজি’র পর ২৫ বছরে এই প্রথম কোনো রোমান্টিক ছবি প্রথম দিন এমন ব্যবসা করলো।