Home আঞ্চলিক কিশোর পলাশ হত্যায় প্রধান আসামি ফাহিম গ্রেপ্তার : চার আসামি রিমাণ্ডে

কিশোর পলাশ হত্যায় প্রধান আসামি ফাহিম গ্রেপ্তার : চার আসামি রিমাণ্ডে

12


স্টাফ রিপোর্টার
নগরীর শান্তিধাম মোড়ে জাতিসংঘ শিশুপার্কে কিশোর পলাশ হত্যা মামলার প্রধান আাসমি ফাহিমকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ ও পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাকে ফরিদপুর জেলার সদর থানার নিউ মার্কেট এলাকা থেকে ফাহিমকে (১৯) গ্রেপ্তার করা হয়। ফাহিম নগরীর দেবেন বাবু রোড ফেরিঘাট টিনসেড বস্তির ভুট্রোর ছেলে। নিহত মো. পলাশ শেখ (১৬) বাগমারা মেইন রোডস্থ আবুর বস্তির বাবুর বাড়ির ভাড়াটিয়া।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আমিনুল ইসলাম নগরীর সাত রাস্তা মোড় ও দোলখোলা মোড়ে অভিযান চালিয়ে মাইনুল ইসলাম আবির ও রাকিবুল ইসলাম তুরকে এবং দোলখোলা মোড় হতে মো. মাহিম ফায়াজী ও মো. খাইরুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করেন। পরে তাদের আদালতে হাজির করে ৭দিনের রিমাণ্ডের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমাইয়া কায়সার শুনানি শেষে তাদের দু’দিনের রিমাণ্ডের আদেশ প্রদান করেন। মাইনুল ইসলাম আবির (১৯) মিউনিসিপাল ট্যাংক রোডের মেহেদী হাসান বাপ্পির ছেলে, রাকিবুল ইসলাম তুর (১৯) বটিয়াঘাটা চক্রাখালীর মো. আব্দুল মালেকের ছেলে, মো. মাহিম ফারাজী (২০) ডালমিল ইস্কানদার আলীর বাড়ীর ভাড়াটিয়া মো. আব্বাস ফারাজী এবং মো. খাইরুল ইসলাম হৃদয় (২৫), কৃষ্ণনগর চড়ার বটতলা এলাকার মো. শাহজাহান মোল্লার ছেলে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে নগরীর তারের পুকুর জাতিসংঘ পার্কের মধ্যে ইজিবাইক চালকপলাশ শেখকে মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে শরীরের বিভিন্ন স্থানে উপুর্যপুরিভাবে মারপিটসহ ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার পলাশের নাড়ি ভুড়ি বের করে ফেলে ফাহিম, আবির ও তুরসহ অন্যান্যরা। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। চিকিৎসাধিন অবস্থায় ৭ এপ্রিল সাড়ে ৮টায় পলাশ মারা যায়। এঘটনায় নিহত পলাশ শেখের পিতা মো. আব্দুল হামিদ শেখ বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন যার নং-১১।