Home আঞ্চলিক নগরীতে বড় শাহিন হত্যা মামলায় তিনজনের আদালতে স্বীকারোক্তি

নগরীতে বড় শাহিন হত্যা মামলায় তিনজনের আদালতে স্বীকারোক্তি

12


স্টাফ রিপোর্টার
শীর্ষ চরমপন্থি নেতা শেখ শাহিনুল হক শাহিন ওরফে বড় শাহিন (৫০) হত্যা মামলার তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। শুক্রবার শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে আসামি শাহনেওয়াজ পারভেজ রনি (৩৪) এর দেয়া জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমাইয়া কাওসার রেকর্ড করেছেন।
এর আগে একই আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন মামলার অপর দু’আসামি আমিনুর (২০) ও হিরা ঢালী (২৮)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম তাদের আদালতে হাজির করেন। শাহনেওয়াজ পারভেজ রনি দৌলতপুর থানার মহেশ্বরপাশা নয়াপাড়া গ্রামের মো. গোলাম মোস্তফা ছেলে, আমিনুর একই গ্রামের জুম্মান আলীর ছেলে এবং হিরা ঢালী বটিয়াঘাটা থানার আলাইপুর গ্রামের গুরুদাস ঢালীর মেয়ে। হিরা ঢালী বর্তমানে বাগমারা এলাকায় বসবাস করতেন।
সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুমাইন মাসুম জানান, পুলিশ ঘটনাস্থলের আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি দক্ষিণাঞ্চলের শীর্ষ চরমপন্থি নেতা শেখ শাহিনুল হক শাহীন ওরফে বড় শাহিনকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত শাহীন দৌলতপুর কাত্তিককুল এলাকার আব্দুর রশিদের ছেলে।