Home খেলাধুলা ধাওয়ানের থেকে যে রেকর্ডে কেড়ে নিলেন কোহলি

ধাওয়ানের থেকে যে রেকর্ডে কেড়ে নিলেন কোহলি

5


স্পোর্টস ডেস্ক।।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দীর্ঘ ১৭ বছর পর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদের ঘরের মাঠে জিতেছে। ম্যাচে ৩০ বলে ৩১ রান করেন বেঙ্গালুরুর বিরাট কোহলি। আর এই ইনিংস খেলার পথে একটি রেকর্ডও গড়েছেন তারকা এ ব্যাটার।


এতদিন চেন্নাইয়ের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল শিখর ধাওয়ানের। ১০৫৭ রান করেছিলেন সাবেক এই ওপেনার। কোহলি এবার তাকে টপকে গেলেন। তিনি চেন্নাইয়ের বিপক্ষে ৩৪ ম্যাচে ১০৬৮ রান করেছেন।

শুক্রবার ১০ বল খেলার পরই চেন্নাইয়ের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি গড়েন কোহলি। রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামে উপস্থিত বেঙ্গালুরুর সমর্থকদের উল্লাস করতে দেখা যায়।

এদিকে চেন্নাইয়ের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার তালিকায় কোহলি, শিখরের পরই রয়েছেন রোহিত শর্মা। তিনি ৮৯৬ রান করেছেন। ডেভিড ওয়ার্নার (৬৯৬) এবং কায়রন পোলার্ড (৫৮৩) চেন্নাইয়ের বিপক্ষে রান করার তালিকায় প্রথম পাঁচে রয়েছেন।

গতকাল কোহলি ৩১ রানের বেশি করতে না পারলেও তার দল ম্যাচ জিতেছে। বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ১৯৬ রান করে। অর্ধশতরান করেন অধিনায়ক রজত পাতিদার। বেঙ্গালুরুর ১৯৬ রানের জবাবে চেন্নাই ১৪৬ রানের বেশি করতে পারেনি।