খুলনায় ইউপি সদস্য ফারুক ও চরমপন্থি নেতা শাহীন হত্যা, কেউ ধরা পড়েনি
স্টাফ রিপোর্টার
খুলনার ফুলতলা সদর ইউপি সদস্য ফারুক মোল্লাকে কুপিয়ে ও চরমপন্থি নেতা শেখ শাহীনুল হক ওরফে বড় শাহীনকে গুলি করে হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যার সঙ্গে কারা জড়িত তা-ও শনাক্ত হয়নি। এছাড়া কী কারণে হত্যা করা হয়েছে, তা-ও এখনও রহস্যাবৃত রয়েছে।
স্থানীয় লোকজন জানান, গত বুধবার দুপুরে ফুলতলা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক মোল্লাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় কিছু লোক। ফারুক বেজেরডাঙ্গা রেললাইনের পাশে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ১১টার দিকে গোপালগঞ্জে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে। পুলিশ জানায়, নিহত ফারুক মোল্লা চরমপন্থি দলের সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফারুক ফুলতলা উপজেলার পয়গ্রামের হাসেম মোল্লার ছেলে। ফুলতলা থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় পরিবারের সদস্যরা এখনও কেউ মামলা করতে আসেনি। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও আটক করার জন্য পুলিশ কাজ করছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। এদিকে গত ১৫ মার্চ রাত ১১টার দিকে নগরীর বাগমারা ব্রিজের কাছে সন্ত্রাসীদের গুলিতে চরমপন্থি নেতা শাহীন নিহত হন। এ ঘটনার পরদিন তার মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। নিহত শাহীন নগরীর দৌলতপুর থানার কার্তিককুল এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে। চরমপন্থি নেতা শাহীনের বিরুদ্ধে দৌলতপুরের আলোচিত শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলাসহ ১০টি মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয় লোকজন জানান, হুজি শহীদ খুন হলেও তার একাধিক ভাইপো ও সহযোগীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। তারা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে তাদের ধারণা। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই মনিরুল ইসলাম বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন
কয়রা প্রতিনিধি
গাছ সুরক্ষায় এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাছের শরীরে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার লাগানোর ফলে গাছের যে ক্ষতি হয়, তা থেকে গাছকে রক্ষা করার জন্য পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কয়রা সামাজিক বনবিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২০ মার্চ ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। এই গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। অথচ কিছু মানুষ নিজেদের স্বার্থে গাছে পেরেক ঠুকে বিভিন্ন প্রচার চালায়। এতে গাছের মারাত্মক ক্ষতি হয়। তাই গাছের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। আশা করি, এই কর্মসূচির মাধ্যমে আমরা গাছকে সুস্থ রাখতে পারব।”এই কর্মসূচির আওতায়, উপজেলার বিভিন্ন স্থানে গাছে লাগানো পেরেক অপসারণ করা হবে। এছাড়াও, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,কয়রা উপজেলা সামাজিক বন কর্মকর্তা মোঃ জহিরুল হক, কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রব্বানী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম এ রউফ, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, মোঃ ফরহাদ হোসেন,গণ অধিকার পরিষদের মোঃ ইয়াছিন আরাফাত,পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশকর্মীরা।
এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো। তারা মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে গাছের প্রতি মানুষের সংবেদনশীলতা বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।
সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার মনিরুজ্জামান
মোংলা প্রতিনিধি
সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন মোংলার কৃতি সন্তান মোহাম্মদ মনিরুজ্জামান। এর আগে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। নব নিযুক্ত সহকারী এ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামানকে শুভেচ্ছা জানিয়েছেন মোংলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
মনিরুজ্জামান সহকারী এ্যাটর্নি জেনারেল হিসেবে চলতি সপ্তাহের সোমবার (১৭মার্চ) নিয়োগ পেয়েছেন। এরপর থেকে মোংলার বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করছেন। এছাড়া এলাকার লোকজনের প্রতি মমত্ববোধ থেকেই তিনিও সর্বসাধারণকে সাথে নিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন ফোরামে ইফতার মাহফিল করছেন। অসহায়দের দিচ্ছেন ঈদ উপহারসহ আর্থিক সহায়তাও। তাই তাকে পাশে পেয়ে আনন্দিত এখানকার মানুষ।
স্থানীয়রা বলছেন, মনিরুজ্জামান মোংলা তথা এই অঞ্চলের অহংকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাধী ছাত্র ছিলেন। শিক্ষা জীবনের মেধাকে কাজে লাগিয়ে ধারাবাহিক সফলতা অর্জন করে চলেছেন তিনি। যারই ধারাবাহিকতায় আজ সে বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। আগামীতে মোংলাসহ এ অঞ্চলের মানুষের পাশে থেকে আইন ও বিচারে প্রতিযোগিতা করবেন। এছাড়াও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে প্রত্যাশা তাদের দেশে আইনের শাসন কায়েমের জন্য সহকারী এ্যাটর্নি জেনারেল ও তার কার্যালয়ের যে ভূমিকা থাকা প্রয়োজন সেই ভূমিকা যথাযথ পালন করবেন নতুন এই সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান।
কম মজুরিতে পেশা বদলাচ্ছেন অনেকে: ঈদকে সামনে রেখে দর্জি কারিগরদের বেড়েছে ব্যস্ততা
নড়াইল প্রতিনিধি
ঈদকে সামনে রেখে নড়াইলে দর্জি কারিগরদের বেড়েছে কর্ম-ব্যস্ততা। তবে মজুরি কম হওয়ায় পেশা বদলাচ্ছেন অনেকেই। শহরের বিভিন্ন দর্জি কারখানা ঘুরে দেখা গেছে, সেলোয়ার-কামিজ, শার্ট, প্যান্ট, পাঞ্জাবী, তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তাদের এই কর্ম-ব্যস্ততা শুধু সামনের ঈদকে ঘিরে। বাকি মাসগুলো কাজ কম থাকায় শুয়ে বসে সময় পার করেন তারা। পরিশ্রমের তুলনায় মজুরি কম হওয়ায় অনেকেই বদল করছেন এ পেশা। অনেকেই পাড়ি জমিয়েছেন বিদেশে। দর্জি কারিগর টুটুল মোল্যা বলেন, আমরা প্রচুর পরিশ্রম করি কিন্তু শ্রমের তুলনায় পারিশ্রমিক অনেক কম। যে টাকা আয় হয় তা সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। মজুরি কম হওয়ায় অনেক শ্রমিক এ পেশায় আসতে চান না। শিপুল কুন্ডু নামের এক কারিগর বলেন, আমি ১২ বছর ধরে দর্জি কাজ করছি। এ কাজ করে দিনে আয় হয় ৪০০ থেকে ৫০০ টাকা। এতে আমাদের সংসার চলে না। তবুও করতে হয় কারণ এ কাজটা আমরা শিখে ফেলেছি। ঘর ভাড়া আছে সেই সাথে ছেলে মেয়ে নিয়ে সংসার চালানো কঠিন। এ কাজ এখন আর কেউ করতে চায় না।
সুমন মজুমদার নামের আরেক কারিগর বলেন, আমাদের গ্রামে অনেক রাজমিস্ত্রী আছে। আমাদের তুলনায় তাদের কষ্ট অনেক কম আবার মজুরি বেশি। তারা ভাল আছেন কিন্তু আমরা পিছিয়ে রয়েছি। একটি প্যান্টের মজুরি ৪৫০ থেকে ৫০০ টাকা। সেখানে আমরা পাচ্ছি ১৮০ থেকে ২২৫ টাকা। শার্ট ৩৫০ থেকে ৪০০ টাকা। আমরা পাচ্ছি ১৩৫ থেকে ১৪৫ টাকা। থ্রি-পিস ২৫০ থেকে ৩৫০ টাকা, সেখানে আমরা পাই ১০০ থেকে ১৩০ টাকা। পাঞ্জাবি ৪৫০ থেকে ৫০০, আমরা পাই ১৩০ থেকে ১৬০ টাকা।
দর্জি মালিক সমিতির সভাপতি ও রেক্স টেইলার্সের মালিক সুজিত মজুমদার বলেন, একটা প্যান্ট কাটালে তাদের আমরা ২২৫ টাকা দিচ্ছি। দিনে ৩ টা প্যান্ট কাটতে পারলে তো তাদের মুজুরী যা হচ্ছে তাতে অসুবিধা হওয়ার কথা না। আমাদের ঘর ভাড়াসহ অন্যান্য খরচ মিটিয়ে তেমন লাভ হয় না। নড়াইল জেলা বিসিক কার্যালয়ের উপ ব্যবস্থাপক, প্রকৌশলী মো. সোলায়মান হোসেন বলেন, দর্জি কারিগরদের আমরা প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ সহায়তা সহ বিভিন্ন ভাবে সহায়তা করে থাকি। এই শিল্পকে ধরে রাখতে বিসিকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
ইয়াবাসহ নারী গ্রেপ্তার
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের হাতে ১০১ টি ইয়াবা ট্যাবলেটসহ নারী বিক্রেতা গ্রেফতার হয়েছে। বুধবার রাত সাড়ে ১০ টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আকুন্দবাড়িয়ায় অভিযান চালায়।এসময় গোপন সংবাদের ভিত্তিতে উত্তরপাড়ায় হাসমত আলীর বাড়ি অভিযান চালিয়ে উঠানেরর পাশে বিশেষ কায়দায় রাখা ১০১ পিচ ইয়াবাসহ বিক্রেতা তার স্ত্রী মোছাঃ জোহুরা বেগম (৪৮)কে গ্রেফতার করে।পরে জোহুরার কাছ থেকে মাদক বিক্রয়লব্ধ বাংলাদেশী নগদ তিন হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
কয়রায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতি সভা
কয়রা প্রতিনিধি
কয়রায় পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ণ ভাবে পালন উপলক্ষে এক প্রস্তুুতি সভা অনু্ষ্িঠত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক,কৃষি অফিসার সঞ্জয় সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা কপোতাক্ষ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ ওলিউল্ল্যাহ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওঃ মিজানুর রহমান, বিএনপির নেতা এম এ হাসান পল্লি বিদ্যুতের ডিজিএম কায়ছার রেজা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রার আহবায়ক গোলাম রব্বানী,সাংবাদিক রিয়াছাদ আলী, এস এম এ রউফ, কামাল হোসেন ফরহাদ হোসেনআনসার ভিডিপি কর্মকর্তা সুমন মিয়া, সহকারী কৃষি অফিসার গোলাম নবী, প্রমুখ। সভায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে ঈদের নামায আদায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,চুরি, ছিনতাই, যানযট নিরসন ও জরুরী সেবা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।
ফকিরহাটের মানসা কালী মন্দিরে ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৫র্মাচ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ঐতিহ্যবাহী সুÑপ্রাচিন ও সুÑপ্রসিদ্ধ মানসা কালী মন্দিরের কালী মায়ের ৫২তম পুনঃ প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৫ মার্চ মঙ্গলবার (১১ চৈত্র) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মানসা কালী মন্দির সেবা সমিতি দিনব্যাপি ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়াও আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা।
মন্দির কমিটি সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের এপ্রিল মাসে মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্থানী পাক হানাদার কর্তৃক ধংসপ্রাপ্ত হয় কালী মূর্তি সহ অন্যান্য বিগ্রহগুলি এবং লুন্ঠিত হয় অলংকার সমূহ। পরবর্তীতে ১৯৭৪ সালে এই দিনে (১১চৈত্র) বাগেরহাট জেলাস্থ নাগের বাজার নিবাসী ধীরেন্দ্র নাথ দাম ও তদ্বীয় পত্নী কালিতারা দামের অর্থায়নে মায়ের বিগ্রহ (মুর্তি) পুনরায় নির্মান করে পুনঃ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। এরপর থেকে প্রতিবছর এই দিনটি (১১চৈত্র) উৎসবমূখর পরিবেশে পালন করা হয়। দুরÑদুরন্ত থেকে বহু ভক্তবৃন্দ আসেন মানসা কালী মন্দিরে। এলাকাবাসী, ভক্তবৃন্দ ও মন্দির কমিটির উদ্যোগে মন্দির চত্ত্বরে নির্মিত হয়েছে দূর্গা মন্দির, বিশ্রামাগার, যাত্রী নিবাস ও শীব মন্দির। মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল ও সাধারন সম্পাদক বাবলু কুমার আঁশ জানান, দিনব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে সকাল ৯টা থেকে পূজা আরম্ভ, ১০টায় শ্রী শ্রী চন্ডীপাঠ, দুপুর ১২মাঙ্গলিক প্রার্থনা, দুপুর ১টায় প্রসাদ বিতরন ও সন্ধায় মঙ্গলারতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অন্যান্য বছরের ন্যায় এ বছর দিনটি ¯া^াড়ম্বরে উৎযাপিত হতে যাচ্ছে। ধারনা করা হচ্ছে অন্যান্য বছরের ন্যায় এ বছরেও হাজারো ভক্তকুল ও দর্শনার্থীর আগমন ঘটবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান।
দাকোপে মৎস্যজীবিদের জীবনমান উন্নয়নে জীবিকায়ন শীর্ষক কর্মশালা
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ প্রকল্পের আওতায় মৎস্যজীবিদের জীবনমান উন্নয়নে জীবিকায়ন শীর্ষক স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য অফিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) দাকোপ ক্লাস্টারের এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামের সভাপতিত্বে এবং এসডিএফ উপজেলা ক্লাস্টার কর্মকর্তা রেজাউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন।
সভায় দিকনির্দেশনা মূলক বক্তৃতা করেন প্রকল্পের আঞ্চলিক কর্মকর্তা জীবিকায়ন কামরুল হাসান। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা সমবায় সহকারী কর্মকর্তা লস্কার সাহাবুর রহমান, মহিলা বিষয়ক সহকারী কর্মকর্তা জাকারিয়া আল হেলাল, প্রকল্পের ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন সহ উপকারভোগী প্রমুখ।
দাকোপে ইসলামী আন্দোলনের সভা ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার দুপুর ২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইন এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলাম এবং পৌর সেক্রেটারি আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান।প্রধান বক্তা ছিলেন জেলা সেক্রেটারী আলহাজ্ব হাফেজ আসাদুল্লাহ গালিব। বিশেষ অতিথি ছিলেন জেলা জয়েন্ট সেক্রেটারি রেজাউল সরদার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা তাবারক হুসাইন, হাফেজ আব্দুল কাদের, পৌর সভাপতি আলহাজ্ব আবু দাউদ, জয়েন্ট সেক্রেটারি হাফেজ ওসমান কারীম, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, পাইকগাছা উপজেলা জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ সাব্বির হোসেন, মামুনুর রশীদ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মাহমুদুল হাসান, মামুন,মাওলানা মুহাসীন আলম, মাওলানা বিল্লাহ হোসেন আশ্রাফি, মাওলানা বেলাল হোসেন, আবু ইউসুফ গাজী, সৈয়দ ওসমান গণি, মুফতী ফয়জুল্লাহ, মুফতি ফেরদাউস, গাউসুল আলম, আলহাজ্ব আব্দুস সালাম বয়াতি, আলহাজ্ব আব্দুর রউফ শেখ, যুবনেতা শাকিল আহমেদ রাসেল, আবুল হোসেন, ছাত্র নেতা তরিকুল ইসলাম, লোকমান ফকির, আরিফবিল্লাহ, ইব্রাহিম খলিল, আরাফাত জামিল,সাজিদ প্রমুখ।
ইসলামী আন্দোলনের ৪ নং ওয়ার্ড শাখার সভা ও ইফতার
খবর বিজ্ঞপ্তি
বুধবার বিকাল ৪ টায় নগরীর দৌলতপুর দেয়ানা দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল নাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আওতাধীন দৌলতপুর থানা শাখার ৪ নং ওয়ার্ড শাখার সভাপতি আলহাজ্ব কাওসার শেখ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ অলিয়ার রহমান এর পরিচালনায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব বন্দ মোঃ সরোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ তরিকুল ইসলাম কাবির, সেক্রেটারি আলফাত হোসেন লিটন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন বন্দ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ শাহরিয়ার তাজ।
অন্যানদের মধ্যে ছিলেন মাওলানা ওয়াহিদুজ্জামান, ফরিদ মোড়ল, মহির মোল্লা, আব্দুল করিম গাজী, যুবনেতা সুজন মোড়ল, ছাত্রনেতা মোস্তফা মল্লিক, মোল্লা আশিকুজ্জামান, মুশফিক প্রমুখ নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া কামনা করা হয়।
ডুমুরিয়ায় মাগুরখালী ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে ঈদুল ফিতরে উপলক্ষে দ্ঃুস্থ ও হতদরিদ্রের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে প্রতি পরিবারে ১০ কেজি হারে এ চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মদ আলী সরদার, ট্যাগ অফিসার সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ আবুল কালাম, বিএনপি নেতা অরুণ গোলদার,সালাম সরদার,ইউপি সচিব শিকদার আব্দুল হালিম, ইউপি সদস্য মনোজ কুমার সরকার, সুভাষ চন্দ্র মন্ডল, শশাঙ্ক মন্ডল,ধর্মদাশ রায়, মহাদেব বৈরাগী,গোপাল হালদার, লাভলী বিশ্বাস,স্বরসতি মন্ডল,প্রমিলা মন্ডল সহ গ্রামপুলিশ বৃন্দ।
সিটিআইপি কর্মীদের ত্রৈমাসিক সভা
খবর বিজ্ঞপ্তি
আশ্বাস প্রকল্পের আওতায় কাউন্টার ট্রাফিকিং ইন পারসন (সিটিআইপি) অ্যাক্টভিস্টিদরে ত্রৈমাসিক কো-অর্ডিনেশন সভা বৃহস্পতিবার খুলনা রূপান্তর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এই সভার উদ্বোধন করেন রূপান্তরের পরিচালক ও আশ্বাস প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্না। আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেলের সঞ্চলনায় সভায় গত তিন মাসের কাজের পর্যালোচনা, চলমান কার্যক্রম, কর্ম কৌশল, প্রত্যাশিত ফলাফল, মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে সমস্যা, অর্জন, ও শিক্ষণীয় দিক সমূহ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল ঘোষ।
সভায় আগামী তিন মাস মানব পাচার প্রতিরোধে কি কি কার্যক্রম বাস্তবায়ন করা যায় তার উপর একটি পরিকল্পনা করা হয়। কেসিসি, ফুলতলা, দিঘলিয়া ও রূপাসা উপজেলার মানব পাচার হতে ফিরে আসা ব্যক্তি, ইউনিয়ন তথ্য কেন্দ্র্রের সদস্য, ইয়োথ লিডার, স্থানীয় সাংস্কৃতিক কর্মী, ইউনিয়ন মানব পাচার কমিটির সদস্য, নারী নেত্রী, কমিউনিটি পর্যায়ে সেচ্ছাসেবকগণ অংশগ্রহন করেন। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।
খুটাখালী শ্মশান কালি মন্দিরের পূজা অনুষ্ঠানে কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপের খুটাখালী শ্মশান কালি মন্দিরের পূজা অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সন্মানিত ট্রাস্টি সত্যানন্দ দত্ত ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা জেলার সদস্য সচিব দীপক কুমার সরদার বুধবার সন্ধ্যায় শ্মশান কালি মন্দির পরিদর্শন ও কমিটির পক্ষ থেকে তাদেরকে সংর্বধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেনী মাধব বিশ্বাস, বাজুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খান মনিরুল ইসলাম মনি, উলাউডোব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তপন মন্ডল, দাকোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুদাম মন্ডল, রাজু হাওলাদার,হাফিজুর শেখ, মোকলেছ তালুকদার,আল আমিন হোসেন রিংকু, কৌশলা রায়, ফাতেমা বেগম, আমিনুল হোসেন রনি , জয় বিশ্বাস প্রসেনজিৎ রায়, যুবদল নেতা সাব্বির শেখ,সোহাগ দাস, পাপ্পু সাহা, ফেরদাউস খান মনা, ইন্দ্রজ্ৎি মন্ডল,প্রমূখ।
প্রফেসর হোসনেয়ারা বেগমের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার সাবেক পরিচালক, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মরহুম মোঃ মোয়াজ্জেম হোসেনের সহধর্মিণী বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর হোসনেয়ারা বেগম(৭৮) ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি. . রাজিউন)। তিনি বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য গুগোগ্রাহী রেখেগেছেন।
মরহুমার প্রথম জানাযা গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা সিএমএইচ হাসপাতাল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা মরহুমার এক সময়ের কর্মস্থল উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার মাঠ প্রাঙ্গনে বাদ আছর অনুষ্ঠিত হয়। জানাযায় এইচএসটিটিআই এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শেখ মোহতাশামুল হোক, গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক কবির আলম খান, ফুলবাড়ীগেট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মনিরুল ইসলাম, সোনালী জুটমিল হাই স্কুলের শিক্ষক দেলোয়ার হোসেন, কুয়েটের কর্মকর্তা শহিদুল্লাহ আযম খান টিক্কা, যোগিপোল ইউনিয়নের ২নং ওয়াড মেম্বর জিএম এনামুল কবির, সিটি কর্পোরেশনের কর্মকর্তা জিহাদুল কবির জিহাদ, ইমরান হাসান জিতু, ফরহাদ, আমাদের তেলিগাতী গ্রুপের প্রতিষ্ঠাতা সুজন পরশসহ বিএল কলেজের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, এইচএসটিটিআই এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গভঃ ল্যাবরেট হাই স্কুলের এ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে মহেশ^রপাশা খানাবাড়ীস্থ পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে শায়িত করা হয়। এর আগে ঢাকা থেকে মরদেহ বহনকারী সেনাবাহিনীর লাশবাহী ফ্রিজের পিকআপ ভ্যানটি বিকাল সোয়া ৪টায় তার খানাবাড়ীস্থ বাস ভবনে পৌছালে সেখানে আগের থেকে উপস্থিত থাকা স্বজন ও শোভা কাংখিরা কান্নায় ভেঙ্গে পড়েন।
মরহুম হোসনেয়ারা বেগম কর্মজীবনে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার পরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি খুলনা সরকারি বিএল কলেজে দীর্ঘদিন শিক্ষকতা এবং যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা সিএমএইচ এর দায়িত্বরত মেজর মোস্তাক হোসেনের মা জননী ছিলেন।
কালীগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে এ আয়োজন করা হয়। কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি, শামসুল ইসলাম, প্রভাষক আব্দুল মাজেদ, পৌর বিএনপি নেতা মুন্সি কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তৈহিদুর রহমান বাবলু , সোহরাব হোসেন রাজু, বাবুল আক্তার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনি, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক এশফাকুর রহমান শফিক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায় আবু তাহের হিরু, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ ঝিনাইদহ চার নির্বাচনী এলাকার ইউনিয়নসমূহ এবং পৌর এলাকার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ বলেন, বিএনপির কেউ চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসের সাথে জড়াবেন না। অতীতের মত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মানুষ বিএনপিকে সমর্থন করে। যেভাবে সকলকে নিয়ে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি সেভাবে সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা দেশ গড়ব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন।
শ্যামনগর বন্যাতলা উপকুল রক্ষা বাধে ধস, এলাকাজুড়ে আতংক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বন্যাতলা এলাকার ৭/২ নং পোল্ডারের উপকুল রক্ষা বাঁধে মারাত্মক ধসের সৃষ্টি হয়েছে। বুধবার রাতে আকস্মিকভাবে সেখানকার ১৫০ ফুটেরও বেশী জায়গাজুড়ে বাধ পাশের খোলপেটুয়া নদীতে বিলীন হলে এমন অবস্থার সৃষ্টি হয়।
ধসে যাওয়া অংশে মাত্র চার থেকে পাঁচ ফুট বাধ অবশিষ্ট থাকায় এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পাউবো কতৃপক্ষকে সাথে নিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধসে যাওয়া বাধের পাশে বসবাসকারী নুরুল ইসলাম জানান প্রায় এক সপ্তাহ আগে বন্যাতলা এলাকার দু’টি অংশের বাঁধে ভাঙন লাগে। কিন্তু শুরু থেকে কোন ধরনের প্রতিরক্ষামুলক ব্যবস্থা না নেয়ায় বৃধবার রাতে আকস্মিকভাবে দেড়শ ফুটেরও বেশী জায়গা নদীতে বিলীন হয়ে গেছে। তিনি আরও জানান সাতদিনের অব্যাহত ধসের কারনে ভাঙন একেবারে বাঁধের শেষ প্রাান্তে পৌছে গেছে। স্থানীয়দের মধ্যে ভাঙনকে ঘিরে আতংক চড়িয়েছে বলেও তিনি দাবি করেন।
স্থানীয় পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম জানান ভাঙনের শুরু থেকে পাউবোর পক্ষ থেকে কোন তদারকি ছিল না। বার বার বলা সত্ত্বেও কতৃপক্ষ উদোগ না নেয়ায় ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। ভাঙনের বিস্তৃতি রোধে শুরু থেকে গ্রামবাসীরা গাছের ডাল-পালা ও বাঁশ-কঞ্চির ‘বোঝা’ বেঁধে রক্ষার চেষ্টা চালিয়েছিল। দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে যেকোন মুহুর্তে সম্পুর্ণ বাঁধ ধসে গোটা ইউনিয়ন প্লাবিত হতে পারে।
পাউবো’র সংশ্লিষ্ট পোল্ডারের দায়িত্বরত সেকশন অফিসার সুমন আলী জানান উপ-বিভাগীয় প্রকৌশলী উর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান বৃহস্পতিবার সকালে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভাঙন কবলিত অংশে জিও ব্যাগ ও সিমেন্টের ব্লক ডাম্পিংয়ের প্রস্তাবনা এসেছে। তবে পরিস্থিতি বিবেচনায় জরুরী ভিত্তিকে করণীয় নির্ধারণে পাউবো’র সাব-ডিভিশন-২কে নির্দেশনা দেয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড এর সাব-ডিভিশন-২ এর সহকারী প্রকৌশলী মোঃ রাশিদুল ইসলাম জানান ঘটনাস্থলের ভিডিও এবং ছবি উর্ধ্বতন কতৃপক্ষকে পাঠানো হয়েছে। ভাঙনের পরিস্থিতি বর্ণনা করে বিষয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে। নির্দেশনা পাওয়া মাত্রই কাজ শুরু করা হবে।
সীমান্তে প্রায় পাঁচ লাখ টাকার ভারতীয় মালামাল আটক
সাতক্ষীরা প্রতিনিধি
বৃহস্পতিবার সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ ভোমরা, বৈকারী, কুশখালী, কাকডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে ভাদিয়ালী মাঠ নামক স্থান হতে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অনাগ্রা ট্যাবলেট আটক করে ।
ভোমরা বিওপির বিশেষ আভিযানে লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানে কালিয়ানী ইদগাহ নামক স্থান হতে ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
কুশখালী বিওপির বিশেষ আভিযানে ভাদিয়ালী নামক স্থান হতে ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে ভাদিয়ালী ও গেড়াখালী নামক স্থান হতে ৩ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা ও ঔষধ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৪ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
সাতক্ষীরায় জিয়া পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় জিয়া পরিষদের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ) দুপুর ১২টায় সাতক্ষীরা সিটি কলেজে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদ সাতক্ষীরা শাখার সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিরুজ্জামান মনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম, অধ্যক্ষ খলিলুর রহমান, অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যক্ষ সাইফুল্লাহ, অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ রিটু, কামরুজ্জামান রাসেল, প্রভাষক শফিউল আজম, মেম্বর রাশিদুল ইসলাম, মাস্টার ঈদুজ্জামান ইদ্রিস, মাস্টার রুস্তম আলী, মনিরুল ইসলাম, অধ্যাপক আলমগীর হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ফারুকুজ্জামান, অধ্যক্ষ আরিফ হোসেন, জি এম শফিউল আলম, প্রভাষক ইমরুল হাসান মিন্টু, সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ, গাজী আক্তারুজ্জামান, শফিউল ইসলাম ডাবলু প্রমুখ।
শ্যামনগরে আ.লীগ ও শ্রমিকলীগের দুই নেতা গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে আ.লীগ নেতা হাফিজুর রহমান লিটিল (৩৮) ও শ্রমিকলীগ নেতা আব্দুর রাজ্জাক(৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে শ্যামনগর থানা পুলিশ উপজেলার চন্ডিপুর ও খানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় পল্লী ও শ্যামনগর পৌরসভার চন্ডিপুর এলাকার জিয়াদ আলী ও হোসেন আলী গাজীর ছেলে। তারা যথাক্রমে ইউনিয়ন আ.লীগের প্রকাশনা ও উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সম্পাদক পদে রয়েছেন। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান গত ১৩ মার্চ উপজেলার কাশিমাড়ীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সুযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে ঘটনায় কৃষকদলের নেতা আমানত উল্লাহ ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামীয় ১০০ থেকে ১২৫ জনকে আসামী করে মামলা দায়ের করে।
উক্ত মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে হাফিজুর রহমান লিটিল ও আব্দুর রাজ্জাক নামের দু’জনকে গ্রেপ্তার করে কারাগারের পাঠানো হয়েছে। ইতিপুর্বে উক্ত মামলার এজাহার নামীয় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপসায় দুই বন্ধুর মধ্যে হাতাহাতির ঘটনায় অভিযোগ
রূপসা প্রতিনিধি
রূপসায় ইলাইপুর এলাকায় দুই বন্ধুর মধ্যে বিরোধকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বন্ধু আবির আহত হয়। জানাযায়, গত ১৬মার্চ ইফতারের পর মাছুয়াডাঙ্গা এলাকায় একটি চায়ের দোকানে তৃতীয় পক্ষের একটি বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবির ও রাফসানের মধ্েয হাতাহাতি হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন সমাধান করে দেয়। আবির এবং রাফসান দুই বন্ধু থাকাই গত ১৮ মার্চ সন্ধ্যার পর রাফসান আবিরকে জিজ্ঞাসা করে তুই আমাকে ঐদিন ভুল বুঝলি ও গায়ে হাত তুললি কেন?এই প্রশ্নের উত্তরে আবির ক্ষিপ্ত হয়ে আবারও চড়াও হয়ে রাফসানকে মারতে উদ্যত হয়। রাফসান নিজেকে রক্ষার্থে আবিরকে সরিয়ে দেয় আবির লম্বা হওয়ায় দোকানের ডাবায় আঘাত লেগে মাথা সামান্য কেটে যায়।তখন ক্ষতস্থান ড্রেসিং করতে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স শিল্পী আক্তার যিনি আবিরের শ্বাশুড়ি হওয়ায় সেখানে ছুটে যান।
আবিরের এজেন্ট ব্যাংকিং সকাল ১০ টা থেকে বিকাল৪ টা পর্যন্ত হওয়ায় সে প্রতিদিন রাতে মাছুয়াডাঙ্গার সাবেক ইউপি সদস্যের বাড়ির সামনের চায়ের দোকানে রাফসানসহ অন্যান্য বন্ধুদের সাথে তারাবির নামাজের আগে চা পান করতো।ঐদিন আবিরের লুঙ্গি ও টি-শার্ট পরিধান অবস্থায় ছিলো আর সে কখনও গলায় স্বর্ণের চেইন ব্যবহার করতো না। তৃতীয় পক্ষের উস্কানিতে পত্রিকায় মিথ্যা বানোয়াট ও থানায় অভিযোগ দায়ের শুধুমাত্র হয়রানির সামিল।তাদের এই ভুল বোঝাবুঝি যেন দ্রুত সমাধান হয়ে আবার তারা পারস্পারিক বন্ধুত্বের বন্ধনে অটুট থাকুক এই আশা কামনা করছে সুধীজনেরা।
দুর্বৃত্তের হামলায় আহত ইউপি সদস্য ফারুকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
দুর্বৃত্তের হামলায় আহত খুলনার ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের সদস্য ফারুক মোল্লার মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা মধ্যপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। নিহত ফারুক মোল্লা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা হাসেম মোল্লার ছেলে। রাতে তার মরদেহ বাড়িতে নিলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ে।
ফারুখ মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার ডিউটি অফিসার এসআই মো: শফিকুল ইসলাম।
স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দু’পায়ে এবং মাথায় আঘাত করে। দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে তার পায়ের রগ কেটে যায়। তার মাথার পেছনের আঘাতটি খুবই গুরুতর ছিল। ওই আঘাতের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়।
পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য রাতে তকে আইসিইউ সাপোর্টেড এম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় পৌঁছালে তার অবস্থা আরও খারাপ হয়। তখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানাকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে তার মরদেহ ফুলতলা উপজেলার পয়গ্রামে নেওয়া হলে পরিবারের সদস্যরা তার মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে।
ওই সূত্রটি আরও জানায়, নিহত ফারুক মোল্লা চরমপন্থী দলের সদস্য ছিলেন। তিনি জেলা পুলিশের ৫ নং তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ফুলতলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি স্থানীয় একটি গ্যাংয়ের প্রধান বলে আরও জানা গেছে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ইউপি সদস্য ফারুক মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করলে আমরা সাথে সাথে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিই। পরবর্তীতে তার অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়। রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়েছে বলে এমন খবর তিনি জেনেছেন। রাতে তার মরদেহ ফুলতলা উপজেলার পয়গ্রামে তাদের বাড়িতে নেওয়া হয়। এ ঘটনার সাথে জড়িত আছে এমন ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তুু কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা করা হয়নি।
নড়াইলের সাবেক মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদককে কারাগারে
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার পৃথক দুটি মামলায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন কুমার সাহার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ আদেশ দেন। পরে দুপুরে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় তাদের আদালত থেকে কারাগারে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক। আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছর ৪ আগস্ট নড়াইল সদর উপজেলার মালিবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলে করেন। এ মিছিলে গুলি, বোমা বিস্ফোরণসহ মারধর করার অভিযোগ এনে নড়াইল সদর থানায় গত ১০ সেপ্টেম্বর আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের ৯০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ। উল্লেখ্য, ২৭ জানুয়ারি নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করেন। উচ্চ আদালত আবেদন কারীদের ৮ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
সিপিবি ৩১নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমিকদের সাথে মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের ৩১নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড শাখা সম্পাদক কমরেড ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য কমরেড উজ্জ্বল বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তারা খুলনায় বন্ধকৃত সকল সকলখানা সরকারিভাবে চালু, ঈদের পূর্বে শ্রমিকদের বকেয়া পাওনাসহ ঈদ বোনাস প্রদান করার দাবি জানান।
বক্তারা বেকার যুবকদের বেকার ভাতা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা, ক্রমবর্ধনমান নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য হ্রাস, সার্বিকভাবে রেশনিং ব্যবস্থা চালুর দাবী জানান।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি খুলনা মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদৎ, সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিপিবি নেতা কমরেড আব্দুস সালাম গাজী, কমরেড হালিম বেপারী, শ্রমিকনেতা মিরাজ গাজী, আরিফ হোসেন, মিণ্টু ঘরজা, মোঃ মুন্না, মোঃ আলমগীর, নজরুল ইসলাম খোকা, মোঃ বারেক, মোঃ স্বাধীন প্রমুখ।
ফেনসিডিল বহনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ফেনসিডিল বহনের দায়ে আব্দুল মোতালেব (৬৭) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ শাহিনুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল মোতালেব গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের উত্তরপাড়ার মৃত আবুল কালাম শেখের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ জানুয়ারি নড়াইল শহরের রূপগঞ্জ গোডাউন এলাকায় মোতালেবের কাছ থেকে ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল সার্কেলের সদস্যরা। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোতালেবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোরে চার বছরে শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে নিয়ে থানায় তুলকালাম
যশোর অফিস
যশোরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে চার বছরের এক মেয়েকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে নিয়ে থানায় তুলকালাম কাণ্ড ঘটেছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে অভিযুক্তকে ও শিশুটিকে হেফাজতে নেয় কোতয়ালি থানা পুলিশ। এসময় অভিযুক্তকে কয়েক দফায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে থানার এক কনস্টেবল হামলার শিকার হন।
এ ঘটনায় অভিযুক্ত শিশুকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন মেয়েটির বাবা। ভুক্তভোগী ও অভিযুক্ত শহরের সার্কিট হাউজপাড়া এলাকার বাসিন্দা।
শিশুটির বাবার অভিযোগ- তিনি, তার স্ত্রী ও ছেলে কাজের জন্য বাইরে ছিলেন। দুপুরের খাবার খেতে তিনি বাড়ি এসে দেখেন তাদের প্রতিবেশীর পঞ্চম শ্রেণী পড়ুয়া ছেলে তার মেয়ের পরিধেয় পোশাক খুলে পা বেঁধে রেখে তাকে ধর্ষণ চেষ্টা করছে। এ সময় তিনি মেয়েকে উদ্ধার ও ছেলেটিকে আটক করেন। কিন্তু ছেলেটি তার হাত থেকে ছুটে পালিয়ে যায়।
এদিকে, শিশুটির ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে যশোর সরকারি এমএম কলেজ ও জিলা স্কুলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটকের চেষ্টা করে। সেখানে অভিযুক্তের বাবা ও তাদের বাড়িওয়ালার সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপর বিক্ষোভকারীরা থানায় এসে অবস্থান নেয়। বিকেল চারটার দিকে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নেওয়ার সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা হামলা চালায়। এছাড়া বিকেল ৫ টার পর থানা ভবনের ভিতরে সংশ্লিষ্ট অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে তারা। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে থানায় কর্তব্যরত পুলিশ তাদের ভবনের বাইরে নিয়ে যেতে চাইলে এক পুলিশ সদস্যকে ধাওয়া করে বিক্ষুব্ধরা। ওসির কক্ষে হেফাজতে থাকা ওই অভিযুক্তকে কয়েকদফা ছিনিয়ে নেওয়া চেষ্টা ও মারধর করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এ সময় থানার ভিতরে তারা ধর্ষক বিরোধী নানা স্লোগান দিতে থাকেন।
এ অবস্থায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কোতয়ালি থানায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বয়স নির্ধারণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে সন্ধ্যায় আসামিকে আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণ করেছেন।
ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ২৪ বাংলাদেশি আটক
ঝিনাইদহ প্রতিনিধি
ভারতের অনুপ্রবেশকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ ২৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২০ মার্চ) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন, খুলনার ডুমুরিয়া থানার কাঁঠালিয়া গ্রামের জয় মণ্ডল (২৪), সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি সরদার পাড়ার আমছার আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৪), একই গ্রামের আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৪), বাগেরহাটের মোরেলগঞ্জের বড়বাদুরা গ্রামের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (২৫), মহেশপুরের বাঘাডাঙ্গা পশ্চিমপাড়ার আজিবারের ছেলে সালাউদ্দিন (২০), নড়াইলের কালিয়া উপজেলার সুক্তগ্রামের আফজাল শেখের ছেলে বাদশা শেখ (৩১), একই উপজেলার খড়রিয়া গ্রামের রোস্তম আলীর ছেলে আলআমিন (১৯), একই উপজেলার কুলশুরা গ্রামের আফজাল মোল্লার ছেলে মোফাজ্জেল মোল্লা (৩২), খুলনার পাইকগাছার মাঝেরাবাদ বয়ারঝাপা গ্রামের জ্যোতিষ মণ্ডলের ছেলে নিখিল মণ্ডল (৬২), পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা গ্রামের হায়াত আলীর ছেলে ছানিবার রহমান (৪২), একই গ্রামের তোফাজ্জলের ছেলে জাহাঙ্গীর আলম (৪২), গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামের চৈতন্য মৃধার ছেলে চিন্ময় মৃধা (২৪), বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালি গ্রামের মৃত গফুর শেখের ছেলে আলী আহমদ (৬২), মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ শশিকর গ্রামের আশুতোষ বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (১৯) ও সাতক্ষীরা সদরের বৈকারি সরদারপাড়া গ্রামের আমছার আলীর ছেলে তরিকুল ইসলাম (৩১)।
বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত সীমান্তে মাদক বিরোধী অভিযান চালায় বিজিবি। পৃথক এসব অভিযানে রাজাপুর বিওপির নায়েব সুবেদার ইকবাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ২৫০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর এক অভিযানে মাটিলা বিওপির সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৩ পিচ ভিওআইপি গেটওয়ে সেট ৩২ পোর্ট ও নতুনপাড়া বিওপি নায়েব সুবেদার ওবায়দুল্লাহর নেতৃত্বে ৬৫৫ পিচ ভারতীয় আতশবাজি উদ্ধার করে বিজিবি।
আটক ২৪ জনের মধ্যে ৫ জন নারী ও ৪ জন শিশু। আটক নারী ও শিশুদেরকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অন্যান্য আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা আসামিদের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
সড়কে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান, যানজটে দুর্ভোগ
স্টাফ রিপোর্টার
জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন খুলনার সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে মিডটার্ম পরীক্ষা বর্জন করে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লংমার্চ করে নগরীর শিববাড়িতে সকল রাস্তা ব্লক করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় শিববাড়িসহ নগরীর একাধিক পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হল : জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক “ডিপ্লোমা প্রকৌশল” ডিগ্রি থাকতে হবে। ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। কারিগরি (পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের জন্য) সকল বিভাগীয় শহর গুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।
শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইন্সট্রাক্টররা কারিগরি ব্যাকগ্রাউন্ডের না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ল্যাবের সহকারী কর্মচারী। তারা মূলত অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাস। তাদের ডিপ্লোমার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই। তারা যদি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক হন, তাহলে ডিপ্লোমা ছাত্ররা কতটুকু শিখবে। জুনিয়র ইন্সট্রাক্টর শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য।
ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত কারিগরি সেক্টর ধ্বংসের পাঁয়তারা বলে মনে করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
মশা নিধনের দাবিতে খুলনা নাগরিক সমাজের বিক্ষোভ শনিবার
খবর বিজ্ঞপ্তি
মশা নিধন এবং মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার দাবীতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে ধুপ ও কয়েল জ¦ালিয়ে এবং মশারী নিয়ে বিক্ষোভ কর্মসূচী ২২ মার্চ শনিবার বেলা ১১ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচী সফলের লক্ষ্যে ভুক্তভোগী-সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে যথাস্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার।
বিপিএইচসিডিওএ খুলনা জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার, বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ), খুলনা জেলা শাখার নিজস্ব কার্যালয়, জে. এইচ. শান্তা টাওয়ারে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিপিএইচসিডিওএ’র বিভাগীয় কমিটির সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে ডা. মোস্তফা কামাল, ডা. এম. আর. খান, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, সাংবাদিক ফারুক আহমদে, সাধারণ সম্পাদক ডা. গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার দাস, দপ্তর সম্পাদক মো: রুহুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক শামীম আরা নীলা, ক্রীড়া বিষয়ক সম্পাদক অসিত বরণ বিশ্বাস, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দরা হলেন ডা. সৈয়দা জাহানারা মাহমুদ, ডা. মো: মেহেদী হাসান, ডা. নাজদান লস্কর, মো: হাবিবুর রহমান সহ সম্মানিত সদস্যবৃন্দ। উক্ত ইফতার মাহফিলের দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র সংঠনের কোষাধ্যক্ষ ডা. এম. বি. জামান।
খুবিতে ঈদের ছুটি ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত
খবর বিজ্ঞপ্তি
পবিত্র জুমাতুল বিদা, পবিত্র শব-ই ক্বদর এবং পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আগামী ২৩ মার্চ থেকে ০৫ এপ্রিল পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসমূহ- যথা: বিদ্যুৎ, পানি, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা যথারীতি চালু থাকবে। ছুটি শেষে সকল অফিস পূর্বের ন্যায় যথারীতি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মহানগর বিএনপির মতবিনিময় সভায় এড. মনা
বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়নি
খবর বিজ্ঞপ্তি
বিএনপি ক্ষমতার জন্য নয় জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, সংস্কার নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। কিছু কিছু গিনিপিককে একটু বড় জায়গায় পৌঁছানো, স্বাবলম্বিতা অর্জন করার চেষ্টা করা হচ্ছে। এটা একটি ষড়যন্ত্র। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়নি। স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
বৃহস্পতিবার বেলা ২টায় নগরীর অভিজাত হোটেল মিলনায়তনে খুলনা মহানগর বিএনপির মতবিনিময় সভায় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনা বলেন, নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে সোজাসুজি নির্বাচন করার জন্য যা যা করা দরকার সেই সংস্কারগুলো করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষনা করতে হবে। স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এই স্বস্তির নিঃশ্বাসের ভিতরে আওয়ামী স্বৈরাচারের দোসররা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যড়যন্ত্র করে বেড়াচ্ছে। অর্ন্তর্বতী সরকারকে ব্যর্থ করতে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তারা। সকল ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রেহানা ঈসা, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ^াস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মহিলা দলের আজিজা খানম এলিজা, যুবদলের আব্দুল আজিজ সুমান, রবিউল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবক দলের মিরাজুর রহমান মিরাজ, ইস্তিয়াক আহমেদ ইস্তি, শ্রমিকদলের মজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, কৃষকদলের আক্তারুজ্জামান সজীব তালুকদার, ছাত্রদলের তাজিম বিশ^াস সহ খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মার্চ সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। দলীয় কার্যালয়ে আলোকসজ্জা, সকাল ৬টায় গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা। কর্মসূচি সফল করতে মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানানো হয়।
সভা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিচারিক আদালতে সব মামলা থেকে খালাস পাওয়ায় শুকরিয়া আদায় করা হয়। সভা থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোন কর্মকান্ডে না জড়ানোর জন্য সর্বোচ্চ সর্তক করা হয়। এরপরে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বিভিন্ন ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে স্মৃতিচারন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর জাতীয় পার্টির উদ্যোগে স্মৃতিচারন ও দোয়া মাহফিল ডাকবাংলাস্থ খুলনা মহানগর দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ নাজমুল কবির সাদি, প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন খুলনা মহানগর জাতীয় পার্টি সহ-সভাপতি যথাক্রমে তৈমুর হোসেন শাহিন, শাহ লায়েকউল্লাহ, আশরাফুল ইসলাম সেলিম, শেখ মোঃ তোবারক হোসেন, আকরামুজ্জামান খান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর থানার আহ্বায়ক হাসানুর রশিদ রাসেল, সম্পাদক মন্ডলী সদস্য, মাজাহার জোয়াদ্দার পান, মোস্তফা কামাল রিপন,অপুর্ব দত্ত নেকু মাসুদ রানা, জাপা মহিলা নেত্রী শামিম আরা পারভীন, খুলনা মহানগর জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব সেলিনা আক্তার ইরানি, আবুল বাশার, শহিদ হাওলাদার, আবুল হোসেন বাবুল, প্রমুখ।









































