Home আলোচিত সংবাদ খালেদা জিয়া কখন দেশে ফিরবেন, জানা গেল

খালেদা জিয়া কখন দেশে ফিরবেন, জানা গেল

26

ঢাকা অফিস।।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে আগামী এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন। এ তথ্য জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।


লন্ডনের স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এম এ মালেক। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে এ আয়োজন করে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, খালেদা জিয়া তাদের অনুরোধে ঈদের পরে দেশে ফিরছেন। তিনি আগামী এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরবেন।

খালেদা জিয়া দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন জানিয়ে এম এ মালেক বলেন, ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায়, তাহলে দুই-এক দিন এদিক-সেদিক হতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন—এমন প্রশ্নের জবাবে এম এ মালেক বলেন, ‘আমাদের লিডারের দেশে যাওয়ার সময় নিয়ে এখনো নিশ্চিত বলতে পারছি না। খালেদা জিয়া যাওয়ার কিছু দিন পরে হয় তো তিনি দেশে ফিরবেন। এক সাথে দুজন অবশ্যই যাবেন না, এটা আমি বিশ্বাস করি।’