বিনোদন ডেস্ক।।
প্রায় আট মাস হলো সোনাক্ষী সিনহা জাহির ইকবালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের সম্মতিতে বিয়ে করলেও অন্দরে বেশ মনোমালিন্য হয়েছে। অভিনেত্রী বলেন, জাহিরের সঙ্গে প্রেম চলাকালীন বাড়িতে কড়া বিধিনিষেধ ছিল।
বাড়িতে কারফিউ লেগে থাকতো। ৩০ বছর পেরিয়ে যাওয়ার পরেও বাড়িতে প্রবেশের ক্ষেত্রে সময়সীমা বাঁধা ছিল। রাত দেড়টার বেশি দেরি করলে মা রাগ করতেন।











































