বিভিন্ন স্থানে সুন্দরবন দিবস পালন
খুলনাঞ্চল ডেস্ক
বিভিন্ন স্থানে সুন্দরবন দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে একটি ডেস্ক রিপোর্ট
॥ কয়রা ॥
কয়রা উপজেলা প্রশাসন ও সিএনআরএস নবপ্লব প্রকল্পের আয়োজনে সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা সদরে বর্নাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিএনআরএস নবপ্লবের প্রজেক্ট ম্যানেজার মুস্তাক মাহমুদের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক জিএম মাওলা বক্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার প্রতিনিধি গোলাম রব্বানী, কয়রা সদর ইউনিয়নের জামায়াতের আমির মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শিক্ষক এসএমএ রউফ, সহকারী শিক্ষা অফিসার বুধার চন্দ্র সানা, ইয়ুথ নেটের রাসেল আহমেদ প্রমুখ। বক্তরা বলেন, সুন্দরবন মায়ের মত সে জন্য সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে। প্রতিটি দুযোর্গে সুন্দরবন আমাদের জন্য রক্ষা কবজের ভুমিকা পালন করে থাকে। তাছাড়া সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার,হরিণ নিধন বন্ধ এবং জীববৈচিত্র রক্ষায় করনীয় বিষয়ে নিয়ে গুরত্বপুর্ণ আলোচনা হয়।
এছাড়াও বিকাল ৪ টায় সুন্দরবনের পাদদেশে ৪ নং কয়রা লঞ্চঘাটে কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ মানববন্ধের আয়োজন করে। কয়রা উপজেলা বৈষম্যবিরাধী ছাত্র আন্দােলনের প্রতিনিধি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন, কপোতাক্ষ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবম আব্দুল মালেক, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির, কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শিক্ষক এসএম এ রউফ, প্রেসক্লাবের সদস্য এ্যাডভােকেট আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক নুরুল আমিন নাহিন, শিক্ষক মহাসিন আলম, আরিফুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দােলনের এম মারুফ বিল্লাহ, াহারুল ইসলাম মিন্টু, রাসেল সানা, তরিকুল ইসলাম,মনিরুল ইসলাম,, ফারাহ রওশন হৃদি, রুহান বিনতে রউফ, তানহা তাবাসুম তিথি প্রমুখ।
॥ বটিয়াঘাটা ॥
“বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ” এই প্রতিপাদ্যকে সামনের রেখে রূপান্তরের সহযোগীতায় ও সুন্দরবন একাডেমিকের সার্বিক তত্ত্বাবধানে গত শুক্রবার সকাল ১০টায় বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষ্যে বটিয়াঘাটায় এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে উপস্থিত ছিলেন স্বপ্নচুড়া সংগঠনের রিমি খাতুন, সিবাজী বিশ্বাস, হাবিবা আক্তার লিপি, সৌরভ তরফদার, অনুপ বিশ্বাস, সৌরভ গোলদার, শুভ্রদেব ঢালী, নিপুন বৈরাগী, চম্পা বিশ্বাস, উদয় শংকর রায়, আলী হোসেন, কারিমুল, রহমত রাফি, রূখসানা মল্লিক, মেহেদি হাসান প্রমূখ।
॥ শ্যামনগর ॥
সাতক্ষীরার শ্যামনগরে ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবসের স্বীকৃতি ও সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণের দাবিতে ‘যুব ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নে ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিডিও ইয়ুথ টিমের আয়োজনে উপকূলের যুবদের অংশগ্রহণে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় এসময় সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার শাহীন ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনি খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী হাবিবুল ইসলাম,সিএনআরএস নবপল্লবের উপজেলা সমন্বয়কারী আরিফুর রহমান,সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, শিক্ষক,ছাত্রী ও সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ। এসময় সিএনআরএসএস নবপল্লবের আয়োজনে র্যালি, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় এলাকার রক্ষাকবচ। নানা কারণে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি হুমকির মুখে পড়ছে।
॥ সাতক্ষীরা ॥
সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিয়ে পালিত হয়েছে সুন্দরবন দিবস। কর্মসূচির মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও মানববন্ধন। বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
শুক্রবার দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে সুন্দরবন দিবস উদযাপন কমিটি।
‘বাঁচাই সুন্দরবন-বন্ধ করি প্লাষ্টিক দুষণ’- বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন স্লোগানে র্যালী ও আলোচনা সভায় অংশ নেয় বেসরকারি সংস্থা উত্তরণ, সুশিলন, স্বদেশ, জেলা নাগরিক কমিটি, ভূমিহীন সমিতি, রুপান্তর, সুন্দরবন একাডেমি, সিডো, লিডার্স, সৃজনী, হেড, ক্রিসেন্টসহ জেলার বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধিগণ। এছাড়া উদারতা যুব ফাউন্ডেশন, কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক ও সোসিয়ো ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যালায়েন্স (সেডা) পৃথকভাবে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সুন্দরবন দিবস উদযাপন কমিটির আহবায়ক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জীর সভাপতিত্বে ও স্বদেশের নির্বাহী পরিচালক ও সুন্দরবন দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মাধব দত্তের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাডঃ াদ হোসেন বেলাল,উত্তরণের অ্যাডঃ মুনির উদ্দিন, সুশিলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান।
এছাড়া আরও বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, টিআইবির নতুন এরিয়া কো-অর্ডিনেটর আল আমিন, নিত্যানন্দ সরকার, সাংবাদিক এম বেলাল হোসেন, উদীচীর শেখ সিদ্দিকুর রহমান, সুরেশ পান্ডে, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, বাংলাদেশ জাসদের অধ্যাপক ইদ্রিস আলী, হেডের লুইস রানা গাইন, অধ্যাপক পবিত্র মোহন দাস, জেলা নাগরিক কমিটির আলি নুর খান, সনাকের রেবেকা সুলতানা, মারিয়া সুলতানা, নিয়জ মোর্শেদ প্রমুখ।
সুন্দরবন আমার মায়ের মতো, কোনভাবেই এটিকে ধ্বংস হতে দিব না। সুন্দরবন দিবসকে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে উদযাপন করতে হবে। সুন্দরবন এলাকায় প্লাস্টিক জাতীয় পণ্য পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা, সুন্দরবনের প্রাণ গাছ অবৈধভাবে না কাটা, বনের বাঘ ও হরিণ শিকারদের হাত থেকে বনকে বাঁচানো, বনজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, সুন্দরবন সংলগ্ন নদীতে মাছের পোনা আহরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা, অবৈধভাবে মাছ, কাঁকড়া ধরা বন্ধ করতে জোরালোভাবে প্রদক্ষেপ গ্রহণ করা, বনকে নিয়ে অবৈধভাবে ব্যবসাসহ বনদস্যু প্রতিহত করা, সর্বোপরি প্রতিবেশ সংলগ্ন এলাকায় কোন প্রকার শিল্প ও বানিজ্যিক প্রতিষ্ঠান গড়ার অনুমতি না দেওয়া এবং বন সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাসহ সুন্দরবনকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলে ধরা হয় আলোচনা সভায়।
সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অলোচনা সভা শেষে শহরের মিনি মার্কেট এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে সুন্দরবন সুরক্ষার দাবিতে ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক ও সোসিয়ো ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যালায়েন্স (সেডা) এর আয়োজনে সুন্দরবন উপকূল আটুলিয়াতে সুন্দরবন সুরক্ষার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের সংগঠনিক সম্পাদক স্বপন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়ার সদস্য মাসুদ রানা, ফারজানা ইসলাম, আব্দুল্লাহ, তানিয়া সুলতানা, খাদিজা খাতুন, নাজমুস শাহদাত, রিয়াজসহ কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে উদারতা যুব ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
॥ রামপাল ॥
“বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাষ্টিক দুষণ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ১৪ ফেব্রুয়ারি রামপালে সুন্দরবন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় রামপাল উপজেলা চত্তরে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
ইয়োথ ফর সুন্দরবন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র যৌথ আয়োজনে উপজেলা মাঠ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।
প্রেসক্লাব রামপালের সভাপতি এম.এ.সবুর রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন শ্রিফলতলা কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক শেখ আবুল কালাম। ইয়োথ ফর সুন্দরবনের সদস্য ও পরিবেশ গবেষক মাহফুজ মাঝির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের তথ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা সুলতানা, সদস্য তুহিন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে রামপাল নগরিক কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
॥ কালিগঞ্জ ॥
সুন্দরবন দিবসে বাঁছাই সুন্দরবন বন্ধ করি প্লাস্টিক দূষণ এই স্লোগানকে সামনে রেখে রূপান্তরের সহযোগিতায় কালিগঞ্জে র্যালি আলোচনা সভা ও চিত্র অংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বেলা ১০টায় এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন অ্যাকাডেমির আয়োজনে অনুষ্ঠিত সভায় কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারবালা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুব ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, যুব ফোরামের সদস্য সচিব মারুফ হোসেন প্রমুখ।
॥ মোরেলগঞ্জ ॥
বাগেরহাটের মোরেলগঞ্জে “বন্ধ করি প্লাস্টিক দূষণ, বাঁচাই সুন্দরবন” প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হলো সুন্দরবন দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম এবং সভাপতিত্ব করেন পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় কাজ করা বেসরকারি সংস্থা রূপান্তরের ইয়ুথ ফোরামের সভাপতি মো. মুসাদ্দিক বিল্লাহ তামিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, প্রেসক্লাব সভাপতি এইচ.এম মইনুল ইসলাম এবং ধানসাগর ফরেস্ট স্টেশনের কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ।
অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন সাংবাদিক মশিউর রহমান মাসুম, বিডিক্লিন সভাপতি মো. আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাশরাফি আকিব এবং ইয়ুথ ফোরামের সদস্য কলি আক্তার, কেয়া আক্তার, আমিনা ইতি, সাথি আক্তার ও সবুজ ফরাজী।বক্তারা সুন্দরবন রক্ষায় প্লাস্টিক দূষণ প্রতিরোধের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় জনগণকে পরিবেশ সচেতন হওয়ার এবং প্লাস্টিক বর্জনের প্রতিশ্রুতি নিতে উৎসাহিত করা হয়।
এই আয়োজন সুন্দরবন রক্ষায় নতুন প্রজন্মের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নাসিরের ফাঁসির দাবিতে বিক্ষোভ, ভুক্তভোগীদের হৃদয় বিদারক আর্তি
বাগেরহাট প্রতিনিধি
“আমি ও আমার বোনের হত্যার ন্যায়বিচার পাইনি। পাঁচ বছর ধরে ঘুরছি, কিন্তু মৃত্যুর রিপোর্টও হাতে পাইনি। আমি সন্ত্রাসী নাসীরের ফাঁসি চাই!” একরাশ ক্ষোভ আর কান্না মিশিয়ে কথাগুলো বলছিলেন আফরোজা বেগম, যার বোনকে ২০১৮ সালে হত্যা করা হয় বলে তার অভিযোগ।
শুক্রবার বাগেরহাটের মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দেগরাজ বাজারে আওয়ামী নাসীর হাওলাদারের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ। মানববন্ধনে সবাই হাতে প্লাকাট নিয়ে নাসির ফাঁসির দামির স্লোগান দেন।
মানববন্ধনে অংশ নেওয়া মরজিনা আরজ (৫৫) বলেন, “২০০১ সালে আমার ছোট বোনকে পারিবারিকভাবে বিয়ে দিয়েছিলাম নাসীরের সঙ্গে। তখন সে শান্ত স্বভাবের ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে নানা অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। আমার বোন প্রতিবাদ করেছিল, আর তাই তাকে ২০১৮ সালে হত্যা করা হয়!হত্যার কারণ জানতে থানা হাসপাতাল সহ বিভিন্ন দপ্তর দপ্তরে বিগত পাঁচ বছর ধরে ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট জানতে পারিনি।
স্থানীয়দের দাবি, নাসীর শুধু একজন মাদক ব্যবসায়ীই নন, সে একাধিক খুনের সাথে জড়িত। মানববন্ধনে একাধিক ভুক্তভোগী চোখের জল ফেলে বলেন, “আমাদের প্রিয়জনদের খুন করা হয়েছে, আমরা নাসীরের ফাঁসি চাই! ‘আমরা প্রশাসনের কাছে বিচার চাই
মানববন্ধনে বক্তারা বলেন, “নাসীর একজন মাদক ব্যবসায়ী, খুনি, লুটেরা ও চোরাচালানকারী ভূমিধসু সহ বিভিন্ন খারাপ কাদের সাথে লিপ্ত ছিল নসির । তার অপকর্মে এলাকার মানুষ অতিষ্ঠ। প্রশাসনের উচিত দ্রুত তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমরা আমরা এলাকা বাসি চাই তার ফাঁসি হোক।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মোহাম্মদ আলী বলেন, চার তারিখে খুলনা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের দোসর এই নাসির নিজের অস্ত্র নিয়ে গুলি করে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে। আমরা এখন তার ফাঁসি চাই।
মানববন্ধনে বক্তারা বলেন, “অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে রেখে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেওয়া যায় না।
উল্লেখ গত ১০ তারিখে অপারেশন ডেভিল হান্ট মোং লা উপজেলার আওয়ামীলীগের কোষাধক্ষ নাসির হাওলাদার কে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় যৌথবাহিনীর অভিযানে আটক করে সোনাডাঙ্গা থানায় তাকে হস্তান্তর করা হয়।
কয়রায় ডেভিল হান্টের অভিযানে আটক ১
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় ডেভিল হান্টের অভিযানে আওয়ামীলীগ নেতা শের আলী মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শের আলী মোল্যা উপজেলার আমাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও জায়গীরমহল গ্রামের মৃত আব্দুল গফফার মোল্যার ছেলে। থানা সুত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারী বিকাল সাড়ে পাঁচ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই এম রাজেত আলীর নেত্বত্বে অভিযান চালিয়ে জায়গীরমহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কয়রা থানা অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানান, আটককৃত ব্যক্তিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।
পাইকগাছায় নৌকা প্রতীকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায উপজেলার রাড়ুলী ইউনিয়নের নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান আবুল কালাম াদ এর পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বাঁকা বাজারে সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ৫ আগস্ট নতুন স্বৈরাচার মুক্ত বাংলাদেশের জন্ম হলেও রাড়ুলী ইউনিয়নের রাতের আঁধারে ভোট চুরির নৌকার চেয়ারম্যান স্বৈরাচারী শাসক খুনি হাসিনার দোসর এমপি আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠ, হাসিনার শক্তিশালী (এসএসএফ) এস পি তরিকুল ইসলাম এর পিতা এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম াদ এর শাস্তিসহ পদত্যাগ জানিয়েছেন। এসময় বক্তব্য রাখেন, ব্যবসায়ী মো. শাহিন গাজী, রাড়ুলী ইউনিয়ন যুবদল নেতা মো. বাচ্চু গাজী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র মোঃ ইব্রাহীম গাজী, যুবদল নেতা ইকবাল হাসান, জেলা যুবদল সদস্য আব্দুল রাজ্জাক গাজী, ছাত্রশিবির নেতা ময়নুর সরদার, তুর্য মোড়ল, টিপু সুলতান, রফিকুল সরদার, সামাদ সিদ্দিকী, মো. ফাহিম হোসেন, হাফিজুর মোড়ল। এ বিষয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম াদ বলেন,আমি এ পর্যন্ত ৬ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিএনপি-জামাত বা আওয়ামী লীগ দেখেনি মানুষের জন্য কাজ করেছি। এখন সরকার চাইলে আছি, আর না চাইলে নেই বলে মন্তব্য করেন।
নড়াইল জেলা বিএনপির সম্মেলন
নড়াইল প্রতিনিধি
রাত পোহালেই নড়াইল জেলা বিএনপির সম্মেলন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ৮ বছর পর রবিবার (১৬ ফেব্রুয়ারি) হতে যাচ্ছে নড়াইল জেলা বিএনপির সম্মেলন। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে মাধ্যমে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি ভোটে মাধ্যমে নেতা নির্বাচন করবেন ভোটাররা। ইতিমধ্যে ভোটারদের সরাসরি ভোটে নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলা সাতটি ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। সাতটি ইউনিটের ৭০৭ জন ভোটার সরাসরি ভোটে জেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। এই কাউন্সিলকে ঘিরে শুরু হেেয়ছ জমজমাট প্রচার-প্রচারণা। ব্যানার, পোষ্টারে ছেয়ে গেছে দলীয় র্কাযালয় এবং কাউন্সিলর অনুষ্ঠানের এলাকা। সভাপতি পদে বর্তমান জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার) ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল (মটরসাইকেল) এবং সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ মো. মনিরুল ইসলাম (দেওয়াল ঘড়ি), বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ (আনারস) ও অ্যাড. কামরুল ইসলাম (ছাতা) প্রতিকে এবং সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান( গোলাপফুল), যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. মাহাবুব মোর্শেদ জাপল (তালা) এবং খন্দকার ইজাজুল হাসান বাবু (মাছ) প্রতিকে প্রতিদ্বন্ধিতা করছেন।
ভোটাররা বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামে যে সকল নেতা আমাদের পাশে ছিলেন, সময় দিয়েছেন আমরা তাদেরকেই নির্বাচিত করবো। জেলা বিএনপির সভাপতি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিগত দিলে হামলা মামলা উপেক্ষা করে দলকে শক্তিশালী করতে কাজ করেছি। আশা করছি ভোটাররা সে সকল কাজের মুল্যায়ন করবেন। দায়িত্ব পেলে দল ও দেশের উন্নয়নের কাজ করতে চাই। সাধারন সম্পাদক প্রার্থী আলহাজ মো. মনিরুল ইসলাম বলেন, বিগত হাসিনা সরকারের সময় আমার বাড়িতে সকল দলীয় কার্যক্রম পরিচালিত হয়েছে। আমার বাড়িতে হামলা হয়েছে। ভোটররা দায়িত্ব দিলে আগামীতে দলকে আরো শক্তিশালী করবো।সাংগঠনিক সম্পাদক প্রার্থী খন্দকার ইজাজুল হাসান বাবু বলেন, দল করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছি। দায়িত্ব পেলে দলকে সুসংগঠিত করব। এ সম্মেলনের মাধ্যমে নড়াইল জেলা বিএনপি আরো সংগঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। সুষ্ঠভাবে কাউন্সিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটি সদস্য অ্যাড. তারিকুজ্জামান লিটু।
মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান
মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ১৮ জন প্রতিবন্ধীকে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার ওই সব হুইলচেয়ার প্রদান করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে প্রতিবন্ধীদের মাঝে ওইসব হুইলচেয়ার হস্তান্তর করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ উসমান হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক কে, এম, মাহামুদুল হক প্রমুখ।
শ্যামনগরে প্রশাসনের বাধায় রক্ষা পেল মিজান হুজুরের কথিত মাদ্রাসা
সাতক্ষীরা প্রতিনিধি
পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর বাধায় শ্যামনগরের আলোচিত মিজান হুজুরের মাদ্রাসা ভাংচুর থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার জুমার পর কয়েকশ মুসল্লী উক্ত মাদ্রাসাকে ‘ভন্ড পীরের আস্তানা’ আখ্যায়িত করে গুড়িয়ে দিতে অগ্রসর হলে পথিমধ্যে তাদের আটকে দেয়া হয়। এসময় মিজানকে গ্রেপ্তারে সোমবার পর্যন্ত সময় বেধে দিয়ে কর্মসুচি স্থগিত করে মুসল্লিরা।
এর আগে ঘোষণা দিয়ে উক্ত মাদ্রাসা গুড়িয়ে দেয়ার লক্ষ্যে উপজেলার বংশীপুর থেকে সহস্রাধিক মুসল্লি উক্ত মাদ্রাসার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে। মাদ্রাসার নামে সেখানে অনৈসলামিক কর্মকান্ড পরিচালিত হওয়ার পাশাপাশি নিজেকে পীর দাবিকারী মিজানুর রহমান একজন ভন্ড বলে অভিযোগ স্থানীয়দের।
শিরক ও বিদআতমুলক কাজে মিজান অভ্যস্ত দাবি করে উপজেলা বাতিল প্রতিরোধ কমিটি ও ওলামা পরিষদ শুক্রবার বিকাল তিনটায় মিজানের মাদ্রাসা অভিমুখে পদযাত্রা ঘোষণা করে।
জানা যায় উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তখালী গ্রামে উক্ত মাদ্রাসা অবস্থিত। প্রায় ২০ বছর পুর্বে মাওলানা আব্দুস সবুরের প্রতিষ্ঠিত ঐ মাদ্রাসার দায়িত্ব পাওয়ার পর মিজানুর রহমান সেখানে নানা ধরনের কুফরী কার্যক্রম চালুসহ নিজেকে ‘পীর’ দাবি করে বসে বলে অভিযোগ। পরবর্তীতে আব্দুস সবুরসহ অন্যান্য ওলামা মাশায়েখরা মিজানকে ভন্ড ঘোষণা করলে তার আস্তানাকে গুড়িয়ে দিতে একে একে নানা কর্মসুচি দেয় স্থানীয় মুসল্লিরা।
এবিষয়ে মিজানুর জানান আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা দেয়ায় তিনি নিজের মত করে মাদ্রাসা চালাচ্ছেন। তাকে মাদ্রাসা থেকে তাড়াতে ষড়যন্ত করছে কিছু মানুষ।
উপজেলা বাতিল প্রতিরোধ কমিটির সম্পাদক হাফেজ মোখলেছুর রহমান জানান, নিজেকে পীর দাবি করে ভন্ড মিজান নিজের আস্তানায় নানান ইসলামবিরোধী কর্মকান্ড করছে। বাইতুল মোর্করমের খতিব আব্দুল মালেক মিজানকে ভ্রষ্ঠ আখ্যা দিয়েছে। সোমবারের মধ্যে আইনী পদক্ষেপ নেয়া না হলে তার আস্তানা ধ্বংস করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান মুসল্লিদের কাছে মিজানের বিরুদ্ধে আনীত অভিযোগ লিখিত আকারে প্রমানসহ দিতে বলা হয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান, দু’পক্ষের মধ্যে উত্তেজনা কমাতে প্রশাসন চেষ্টা করছে। আইনকে কারও নিজের হাতে তুলে না নিয়ে আলোচনার মাধ্যমে বিরোধ মিমাংসায় দু’পক্ষকে প্রস্তাব দেয়া হয়েছে।
কয়রায় ৯০ পিচ ইয়াবাসহ আটক ২
কয়রা প্রতিনিধি
কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ৯০ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন উপজেলার মহারাজপুর ইউনিয়নের আটরা গ্রামের নুর মোহাম্মদ খাঁর ছেলে রাজু খাঁ ও গোবিন্দপুর গ্রামের সাইদুর রহমান গাজীর ছেলে মুজাহিদ গাজী। থানা সুত্রে জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মনিরুল ইসলাম ও এএসআই নাসির উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারী (শনিবার) বিকাল সাড়ে চার টার দিকে আমাদী ব্রিজের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
কালিগঞ্জের ভাড়াশিমলায় কৃষক সমাবেশ
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ফেব্রুয়ারী-২৫) বিকাল তিনটায় ভাড়াশিমলা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ রমজান আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০৩ থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান।ভাড়াশিমলা ইউনিয়ন এর সদস্য সচিব গোলাম হোসেন পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃ যুগ্ন আহ্বায়ক শাহাজান আলী মোড়ল, নলতা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ওসমান, সদস্য সচিব হাবিকুল ইসলাম, সিনিঃ যুগ্ন আহ্বায়ক মাষ্টার শাহীনুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান, নলতা ইউনিয়ন জাসাস এর আহ্বায়ক আরিফ, সদস্য সচিব আহাদ আলী, রতনপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন, ছাত্রদলের জাকির হোসেন, ওমর, সোহাগ হোসেন, মামুন হোসেন প্রমুখ। কেন্দ্র ঘোষিত তিনমাস ব্যাপী কৃষক সমাবেশ এর অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রায় সহস্রধিক নেতা, কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
যশোরে লেপ তোশকের দোকানে অগ্নিকাণ্ড : ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
যশোর অফিস
যশোরে মঞ্জু বেডিং নামে একটি লেপ তোষকের দোকানে অগ্নিকাণ্ডে সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে । শুক্রবার বেলা বারটার দিকে যশোর শহরের কারবালা কবরস্থানের পাশে মঞ্জু বেডিং হাউজে এই দুর্ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ও সেনাবাহিনীর পৃথক দুটি করে চারটি টিম (দোমকল বাহিনী) ঘটনায় স্থলে এসে পানি দিয়ে আগুন নিভান। দোকান মালিক মঞ্জু মিয়া দাবি করেছেন ২০ লক্ষ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
মঞ্জুমিয়া জানান, বেলা ১২টার দিকে হঠাৎ করে দোকানে আগুন দেখতে পাই। এ সময় যশোর ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর দোমকল বাহিনীকে খবর দিই। খবর পেয়ে দমকল বাহিনী পৃথক চারটি টিম এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় দোকানে থাকা সমস্ত মালামাল পড়ে ছাই হয়েছে কিছুই অবশিষ্ট নেই। দোকানে লেপ তোষক তুলোসহ ২০ লাখ টাকারও বেশি টাকার মালামাল ছিল। যার কোন কিছুই অবশিষ্ট নেই পুড়ে ছাই হয়ে গেছে আগুনে।
ঘটনাস্থল থেকে জানতে চাইলে যশোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা জানান, আগুন এখন নিয়ন্ত্রণে। কি কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যাতিক শর্ট সার্কিট অথবা সিগারেটের আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
অপরাধ প্রশ্নের জবাবে তিনি বলেন, কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
মহম্মদপুরে প্রেসক্লাব উন্নয়নের দায়িত্ব নিলেন কৃষি বিজ্ঞানী ড.আলী আফজাল
মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর প্রেসক্লাব উন্নয়নের দায়িত্ব নিলেন কৃষি বিজ্ঞানী ড.আলী আফজাল। তিনি তার নিজস্ব অর্থায়নে জমিসহ ভবন করার জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে প্রেসক্লাব মহাম্মদপুরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
তিনি মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের সন্তান। প্রধান অতিথি কৃষি উন্নয়ন ও সমাজসেবার অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকা রাখায় প্রেসক্লাব মহম্মদপুর তাকে সম্মাননা স্বারক প্রদান করেন।
প্রেসক্লাব মহাম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আলী আফজাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর সদরের কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মহাম্মদপুর সরকারি মডেল আর,এস,কে,এইচ ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক মোঃ জিয়াউল হক বাচ্চু, একুশে নিউজের সম্পাদক ও প্রেসক্লাব মহম্মদপুরের উপদেষ্টা মোঃ হাসানুজ্জামান সুমন, ঢাকাস্থ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক মহম্মদপুর বার্তার সম্পাদক মোঃ সালাউদ্দিন মিল্টন, নবিন সাংবাদিক দিনকালের প্রতিনিধি খায়রুল ইসলাম প্রমূখ।
উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ মাসুদ রানা এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এস আর এ হান্নান।
নতুন রাজনৈতিক দল গঠনের জনমত জরিপ সম্বলিত ফর্ম পূরণ
রূপসা প্রতিনিধি
রূপসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে জনমত জরিপ সম্বলিত ফর্ম পূরণ কার্যক্রম গত ১৪ ফেব্রুয়ারি বিকালে রূপসা ঘাটে অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী, দুর্নীতি মুক্ত, ২৪ এর ছাত্র বিপ্লবের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে জনগণের প্রত্যাশা পূরণের নতুন রাজনৈতিক দল গঠন ও এ দলের প্রতি জনগণের কেমন প্রত্যাশা সেই তথ্য সংগ্রহ করার জন্য এ ফরম পূরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ নং যুগ্ন- আহবায়ক তানজিদ জামান সামিন, যুগ্ন- আহবায়ক হাসান মির্জা, মোঃ শামীম, মহানগর যুগ্ন- আহবায়ক মোঃ সাকিব হাসান, মহানগর যুগ্ন- আহবায়ক ফাহিমুল হক অন্তু, জেলা দপ্তর সেল মেহেদী হাসান, জেলা প্রোগ্রাম বাস্তবায়ন সেল ফাহাদ উদ্দিন পারভেজ, সদস্য মোঃ ফাহাদ গাজী, মহানগর সহকারি মুখপাত্র আশরাফুল, রূপসা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ মেহেরাব, নাঈম রেজা, আলী আহমেদ, রেজওয়ান সিফাত, হোসেন, রাহুল, মাহিন, নাইম প্রমুখ।
হকারের বাড়িতে উড়ো চিঠি, চাঁদা দাবি করে হত্যার হুমকি
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে উড়ো চিঠিতে রেজাউল ইসলাম (৫৭) নামে এক গামছা বিক্রেতার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টার মধ্যে টাকা না দিলে বা পুলিশকে জানালে রেজাউল করিমের দুই নাতিকে গুলি করে হত্যার হুমকিও দিয়েছে দুর্বৃত্তরা।
গত দুই মাসে উড়ো চিঠিতে তিনবার চাঁদা দাবি ও হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
রেজাউল ইসলাম উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি ফুটপাতে গামছা বিক্রি করেন। এ ঘটনায় রেজাউল বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে রেজাউল জানিয়েছেন, গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে অজ্ঞাত কে বা কারা তারা বাড়ির জানালা ভাঙে। শব্দ পেয়ে তিনি বাইরে এসে দেখেন একটি হাতে লেখা চিঠি পড়ে রয়েছে। চিঠিতে তার কাছে তিন লাখ টাকা দাবি করা হয়েছে। বিষয়টি পুলিশ অথবা কাউকে জানালে তার নাতিসহ তাকেও গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ি সড়ক থেকে ২০০ মিটার নিচে রেজাউলের চার কক্ষবিশিষ্ট টিনসেড ঘর। স্ত্রী, ছেলে, ছেলের স্ত্রী, নাতি-নাতনিসহ সাতজনের বসবাস। ঘরের একটি কাঁচের জানালা ভাঙা।
এ সময় রেজাউলের মেয়ে রিমা খাতুন বলেন, ‘‘কারো সাথে শত্রুতা নেই। তবুও কে বা কারা চিঠি দিয়ে চাঁদা দাবি করে হত্যার হুমকি দিচ্ছে বুঝতে পারছি না। গেল দুই মাসে তিনবার এ ঘটনা ঘটেছে। এতে আমরা আতঙ্কিত।’’
দুর্বৃত্তের রেখে যাওয়া চিঠি এই প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে ভাঙা ভাঙা অক্ষরে লেখা রয়েছে: ‘ভয় নাই মারবো নানে। চলে গেলাম। তোর দুই নাতি ছেলের মাথার দাম ধরা হয়েছে তিন লাখ টাকা। বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে তিন লাখ টাকা নিয়ে চলে আসবি। আর এটা আমার এলাকা। তাই পুলিশ বা অন্য কোনো ঝামেলা না করলে তোর ভালো হবে। আর যদি কিছু করিস। তাহলে, রেজাউল তুই বাড়ির বাইরে আসলে আগে তোকে পাখির মতো গুলি করে মারব মনে রাখিস।’
এ প্রসঙ্গে ভুক্তভোগী রেজাউল বলেন, ‘‘কারা কেনো এমন করছে জানি না। পরিবার নিয়ে খুব ভয়ে আছি। বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। এর আগেও ২০২৪ সালের ২ ডিসেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম।’’
উড়ো চিঠিতে চাঁদা দাবি ও হত্যার হুমকির বিষয়ে লিখিত অভিযোগের কথা স্বীকার করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান শেখ। তিনি বলেন, ‘‘ঘটনাটি গভীরভাবে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’
রূপসায় জেলা স্বেচ্ছাসেবক দলের নব কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটিতে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ আতাউর রহমান রুনুকে আহবায়ক এবং আব্দুল মান্নান মিস্ত্রি কে সদস্য সচিব নির্বাচিত করায় আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মিল্ক দেয়াড়ায় সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা ১৫ ফেব্রুয়ারী বিকালে অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক,সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী জুলু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ তৈয়েবুর রহমান,এনামুল হক সজল,জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন সেখ গার আলী,আনিসুর রহমান,আরিফুর রহমান,শাহানুর রহমান আরজু,আবু সাঈদ,শফিকুল ইসলাম শফিক মেম্বার,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মনির খান, আজিজুল ইসলাম,আব্দুর রহমান,মনজুর মোর্শেদ, মোশাররফ শিকদার,লিটন তালুকদার, আবু তাহোর হীরা, আবুল কাশেম,মোকছেদ আলী,সেকেন্দার আলী, ইমতিয়াজ আলী সুজন, মাহামুদুল হাসান সহ প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক সহ নেতৃবৃন্দ্ব।প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাজু মল্লিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ লিটন মোল্লা,শাহিন হাওলাদার,জুয়েল মল্লিক।
অনুষ্ঠান শেষে তাদের ইউনিয়ন এর বিভিন্ন নেতৃবৃন্দ আতাউর রহমান রনু ও আব্দুল মান্নান মিস্ত্রি কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেন।
দিঘলিয়া বিএনপি সহযোগী সংগঠন সমন্বয়ে জরুরী আলোচনা সভা
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের সমন্বয়ে এক জরুরী আলোচনা সভা ১৪ ফেব্রুয়ারি শুক্রবার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে বিকাল ৪টার সময় অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও কৃষক দল যৌথ সমন্বয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও তথ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সংসদ আজিজুল বারী হেলালের হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতি ইলাহী স্পিকার ও সঞ্চালনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী হিমেল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ বাবু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার, মোল্লা আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক মেহেদী হাসান সাজ্জাদ, কৃষক দলের সদস্য সচিব ইফতেখার হোসেন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপি নেতা মোল্লা সাইফুর রহমানের মাতার দাফন সম্পন্ন
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমানের মাতা হালিমা বেগম (৭৬) শনিবার দুপুর ১টা ২০ মিনিটে খুলনার সোনাডাঙ্গাস্থ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমার জানাজা নামাজ মাগরিব বাদ পূর্ব রূপসা রেলওয়ে বালির মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাডঃ শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু,যুগ্ম- আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম,সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম- আহবায়ক জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, সাবেক যুগ্ন- সাধারন সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপি নেতা এনামুল হক সজল,আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, রূপসা-বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোল্লা আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের সদস্য সচিব নাহিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ মান্নান মিস্ত্রী,জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি,ইসমাইল হোসেন, নৈহাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস শেখ, জেলা বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান,নৈহাটি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মহিউদ্দিন মিন্টু,টিএসবি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক খান আনোয়ার হোসেন, সদস্য সচিব আজিজুর রহমান,নৈহাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য আমিরুল ইসলাম তারেক, ফিরোজ মীর, পরিবহন ব্যবসায়ী আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব মোঃ কাইয়ুম কোরাইশী, শরীফ শেখ, শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার আলী, উপজেলা জামাতে ইসলামীর যুগ্মসাধারণ সম্পাদক ডাঃ রেজাউল কবীর, জামাতে ইসলামী নেতা রকিব উদ্দিন রশিদ, মামুনুর রশিদ, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোল্লা রিয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, এস এম মেহেদী হাসান, সাবেক ছাত্রনেতা বাদশা জমাদ্দার,খান আলিম হাসান,জাহিদুল ইসলাম রবি,খন্দকার শরিফুল ইসলাম,সাইফুল ইসলাম পাইক,আসাদুজ্জামান বিপ্লব,জহিরুল হক শারাদ,রহমত উল বারী বিহগ,শেখ লুৎফর রহমান, গোলাম রহমান,খন্দকার ইমরান হোসেন,তরিকুল ইসলাম রিপন, আল শাহরিয়ার রাতুল, রাকিবুজ্জামান রাকিব, নুরুল হক,এসএম আবু সাঈদ,মুশফিকুর রহমান সুমন, ফারুক আহম্মেদ, প্রমুখ।
তাকে জানাজা নামাজ শেষে রামনগরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা সাইফুর রহমানের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,সিনিয়র যুগ্ম- আহবায়ক বিকাশ মিত্র,বিএনপি নেতা আনসার আলী বিশ্বাস, রয়েল ম, রবিউল ইসলাম রবি, এসএম এ মালেক,মহিউদ্দিন মিন্টু, খান আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম, মোল্লা রিয়াজুর ইসলাম, রহমান, শফিকুল ইসলাম বকুল, শাহাবুদ্দিন ইজারাদার, মিকাইল বিশ্বাস, শফিকুল ইসলাম বাচ্চু, রূবেল মীর, মিজানুর রহমান, জাকারিয়া হোসেন, তরিকুল ইসলাম, তারেক প্রমুখ।
খুবি উপকেন্দ্রে শেষ হলো ঢাবির ভর্তি পরীক্ষা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে শনিবার ‘বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রেভারেন্ড পলস্ হাই স্কুল এবং দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় ৮ হাজার ৬৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ৭ হাজার ২৭০ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৪.২০ শতাংশ।
এদিকে পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবন, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং রেভারেন্ড পলস্ হাই স্কুলে পরীক্ষার কক্ষ ও কন্ট্রোল রুমসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষার হল ও কন্ট্রোল রুম পরিদর্শনকালে উপাচার্যের সাথে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রতিনিধি দলের সমন্বয়ক প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কন্ট্রোল রুম ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় পরীক্ষার কাজে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরীক্ষা অনুষ্ঠানে উপকেন্দ্র রেভারেন্ড পলস্ হাই স্কুল, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ, কেসিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেক্ট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসীসহ সকল মহলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ জানুয়ারি, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ০৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
দু’দিনের ব্যবধানে ফের কেরুর ক্লাবের সামনে বোমা সাদৃশ্য বস্তু
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনার কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) প্রতিষ্ঠানের ক্লাবের সামনে পুকুর পাড়ে দুই”দিনের ব্যবধানে আবারও কালো টেপ মোড়ানো বোমা সাদৃশ্য পাওয়া গেছে।
শনিবার বেলা ১২টায় কেরু এ্যান্ড কোম্পানির ক্লাবের সামনের পুকুরের ধারে এক ব্যাক্তি ছাগল চরানোর সময় কালো কসটেপ মোড়ানো বোমা সাদৃশ্য দেখতে পেয়ে কেরুর নিরাপত্তা কর্মীদের জানায়।পরে কেরুজ কতৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর দল ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসন ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। রাজশাহী হতে বোমা নিস্ক্রীয় দল এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
অপরদিকে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নিরাপত্তা কর্মীরা একই এলাকায় রাস্তার পাশে ঝোপের ধারে লাল টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে বোমা হতে পারে এই সন্দেহে দ্রুত দর্শনা থানা পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পে খবর দেয়া হয়। এই নিয়ে ওইদিন আতংকের সৃষ্টি হয়। বোমা সদৃশ্য বস্তু সন্দেহে সকাল থেকে রাত পর্যন্ত এটিকে ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে রাত ৯টার দিকে রাজশাহী থেকে র্যাব-৫ এর ছয় সদস্যের একটি বোমা নিস্ক্রীয় দল ঘটনাস্থলে এসে বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়।
কমরেড শেখ আব্দুর রশীদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা, আলিম জুট মিলস সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সদস্য শেখ আব্দুর রশীদ শুক্রবার সন্ধ্যায় ফুলতলাস্থ আব্দুল গফুর মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, পুত্রবধূ জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কমরেড শেখ আব্দুর রশিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য যথাক্রমে কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড হোসেন আলী, কমরেড শেখ শামীমুল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী মণ্ডল, কমরেড ফারুখ মাস্টার, কমরেড সাইদুল ইসলাম, কমরেড কৃষ্ণ কান্তি ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুরূপ বিবৃতি প্রদান করেছেন ফুলতলা উপজেলা ওয়ার্কার্স পার্টির পক্ষে সভাপতি কমরেড মাস্টার সন্দীপন রায় ও সাধারণ সম্পাদক কমরেড আরিফুজ্জামান বাবলু।
ভোমরায় তিনটি ট্রাক ও পণ্যসহ আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি
শুক্রবার সাড়ে ৯টায়ায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যগণ ১ জন আসামীসহ ভারতীয় শাড়ি ৫৯টি, থ্রি-পিস ২০টি, বোরকা ২টি, কম্বল এবং ৩টি বাংলাদেশী ট্রাক আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী খালী ট্রাকে চোরাচালানী মালামাল বহন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সাড়ে ৯টায় ভোমরা আইসিপি’র বিজিবি চেকপোষ্ট এলাকায় নায়েব সুবেদার মোঃ সুলতান মাহমুদ এর নেতৃত্বে দায়িত্বরত বিজিবি সদস্যগণ অবস্থান গ্রহণ করে।
এ সময়ে ৩টি খালী ট্রাক রপ্তানী মালামাল ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে রেখে ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আগমনকালে চেকপোষ্ট এলাকায় অবস্থানরত টহল সদস্যরা ৩টি ট্রাক তল্লাশীর জন্য থামালে ২টি ট্রাকের ড্রাইভার ও হেলপার গাড়ি রেখে লাফিয়ে স্থলবন্দর এলাকায় বিচ্ছিন্নভাবে পালিয়ে যায় এবং ১ জন ড্রাইভার গাড়িতে অবস্থান করে।
পরবর্তীতে ৩টি ট্রাক তল্লাশী করে ভারতীয় ৫৯টি শাড়ি, ২০টি থ্রি-পিস, ২টি বোরকা এবং ৩টি কম্বল উদ্ধার করে। এ সময়ে আভিযানিকদল অবৈধ ভাবে ভারতীয় মালামাল চোরাচালানের দায়ে একটি ট্রাকের চালক ফরিদপুর জেলার গোন্দারদিয়া গ্রামের মো. লোকমান ফকিরের ছেলে মোঃ মিলন ফকির (৪৫) কে (ঢাকা মেট্রো-ট-১৬-৩৭৮৪) একটি ট্রাকসহ আটক করে।
এসময় সাতক্ষীরা ভোমরা কলুপাড়ার মোঃ রাব্বি ইসলাম (২৩), গাজীপুর গ্রামের মোঃ আব্দুল গনির ছেলে মোঃ ওমর ফারুক (২২), খুলনার ফুলতলা দামুদর গ্রামের মৃত খালেদ গাজীর ছেলে ট্রাক ড্রাইভার (যশোর-ট-১১-০২৯৭) মোঃ বিল্লাল হোসেন (৩৫), সাতক্ষীরার ভোমরা মোল্লাপাড়া গ্রামের জিহাদ আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৫) এবং ট্রাক ড্রাইভার (যশোর-ট-১১-১৭২৩) যশোরের চাচড়া বিলপাড়ার আব্দুর রহমানের ছেলে মোঃ সোহেল রানা (৪০) পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ আটককৃত মালামাল ও ট্রাক আসামীসহ থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা উজ্জ্বল দাস (৫০) দীর্ঘ ২ বছর যাবৎ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চিকিৎসাধীন ছিলেন। ১৫ ফেব্রয়ারি শনিবার সকাল ৯টায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে পরলোক গমন করেন। সন্ধ্যায় রূপসা মহাশ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। উজ্জ্বল দাসের অকাল মৃত্যুতে গভীর শোক, শ্রদ্ধাঞ্জলি প্রদান ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আত্মার সদগতি কামনা করে বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, খুলনা জেলা পূজা পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য কৃষ্ণ পদ দাশ, জেলা পূজা পরিষদের সাধারণ স¤পাদক বিমান সাহা, সহ-সভাপতি রবীন্দ্র নাথ দত্ত, চম্পক কুমার পাল, রতন কুমার মিত্র, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. তমাল কান্তি ঘোষ, সাধন কুমার ভদ্র, অনিমেষ সরকার রিণ্টু, কোষাধ্যক্ষ বিভূতি ভূষণ সাহা, সাংগঠনিক সম্পাদক অমিতাভ ঘোষ, দপ্তর সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক পলাশ মণ্ডল, শিক্ষা বিষয়ক সম্পাদক বিমান রায়, সাংস্কৃতিক সম্পাদক আশিষ কুমার সিনহা উৎপল, সমাজকল্যাণ সম্পাদক অমর কুমার দাস, আইন সম্পাদক এ্যাড. পবিত্র কুমার বিশ্বাস, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক দীপংকর মণ্ডল লিটন, মহিলা সম্পাদিকা শোভা রানী হালদার, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মণ্ডল, জেলা পূজা পরিষদের উপদেষ্টা অ্যাড. বীরেন্দ্র নাথ সাহা, ডা. সুনীল বালা, জয়দেব আঢ্য, শ্যামাপ্রসাদ কর্মকার, সাংবাদিক দিলীপ কুমার বর্মণ, গণেশ চন্দ্র মণ্ডল, বাবুল চন্দ্র সাহা বাবলা, সাগর সাহা, মৃণাল কান্তি বিশ্বাস, প্রবীর কুমার রায়, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, মাধুরী মণ্ডল, শুভাশিষ চক্রবর্ত্তী শুভ, অনুপ গোলদার, স্বপন কুমার রায়, বিজন বিশ্বাস, শিলা রানী মণ্ডল, দেবাশীষ কুমার দে, সুব্রত কুমার বক্সি, অধ্যাপক বিচক্ষণ মণ্ডল, শিমুল কুমার দাস, বিশ্বজিৎ কুমার মণ্ডল, জয়ন্ত ফকির, অনামিকা দাস পপি, রূপসা উপজেলা পূজা পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মনি শংকর নাগ, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, সহ-প্রচার সম্পাদক প্রদীপ কুমার হীরা, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দীপা বিশ্বাস, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক বিপুল রায় চৌধুরী, সহ-মহিলা সম্পাদিকা চঞ্চলা মণ্ডল, সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, সহ-পূজা বিষয়ক সম্পাদক দিপংকর সাহা বাবু, নির্বাহী সদস্য শেখর রঞ্জন দেবনাথ, এ্যাড. পংকজ কুমার সাহা, গোপাল চন্দ্র সাহা, নিত্যানন্দ সাহা নিতাই, পল্লব কুমার বিশ্বাস, গোবিন্দ দত্ত, লিটন বিশ্বাস খোকন, সুশান্ত অধিকারী, রণজিৎ বোস, তপন চক্রবর্ত্তী, অরবিন্দ মণ্ডল, শংকর সাহা, ব্রজেন্দ্র নাথ মণ্ডল, মিঠুন কুমার দে মিঠু, সুজন মণ্ডল, রঞ্জন কুমার সাহা, জগদীশ চন্দ্র দে, কৃষ্ণেন্দু দত্ত, সুমন দে, শিউলি বাছাড়, শুভংকর রায়, অঞ্জনা সাহা, লিটন বিশ্বাস, পূর্ণিমা পাল, নিভানন রায়, মানবেন্দ্র মণ্ডল, মৃত্যুঞ্জয় সরদার প্রমুখ।
ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা নগর সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসেন বলেন, সকল উন্নয়ন ও অগ্রগতির কর্ণধার শ্রমজীবী মানুষকে বঞ্চিত করে দেশের কাংখিত উন্নয়ন কখনোই সম্ভব হবেনা। শ্রমিকদের ঘামকে পূজি করে এক শ্রেণির মানুষ রাতারাতি আঙ্গুল ফুলে বটগাছে পরিনত হয়েছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না থাকায় শ্রমজীবি মানুষ আজও অধিকার বঞ্চিত।
গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা আয়োজিত মজলিসে শুরার অধিবেশন ও নগর সম্মেলন’ ২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ এবং নগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খান এর সঞ্চালনায় নগর সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ- সভাপতি শেখ মো: নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইমরান হোসেন মিয়া, মোঃ আবু গালিব, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, যুব নেতা মোঃ আব্দুর রশিদ, আব্দুস সবুর, সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা নজরুল ইসলাম, মো: দেলোয়ার, ইব্রাহিম খলিলুল্লাহ, পলাশ শিকদার, মোহাম্মদ লিটন খান, শাহিন, মকবুল, ফজলুর রহমান, আশরাফুল আলম, মাও: রশিদ আহম্মদ, মাও: খলিলুর রহমান, রেজাউর করিম রনি, গাজী আল আমিন, শাখাওয়াত, আ: মান্নান সরদার, আফজাল, আনিছুর রহমান, শফিকুল ইসলাম, ডা: আয়নাল, আলহাজ্ব কাওছার, ফারুক, শিমুল ব্যাপারী, ওহিদ ফকির প্রমুখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে এইচ এম আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, মোহা. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ পলাশ শিকদারের নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান।
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণ উদ্যোক্তার মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মাছের ঘেরে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ফিরোজ হোসেন (৩২) নামের এক তরুণ উদ্যোক্তার মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী এলাকায় ওই উদ্যোক্তার মাছের ঘেরে এই দুর্ঘটনা ঘটে।
তিনি সাতক্ষীরা পৌরসভার পারকুখরালী দক্ষিণপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে। নিহতের মামাতো ভাই জাহিদ হোসেন জানান, ফিরোজ হোসেনের কুখরালী এলাকায় মাছের ঘেরে মাছ চাষ করেন। ঘেরের জমিতে পানি দেওয়ার জন্য তিনি সকালে বিদ্যুৎ চালিত মোটরপাম্পের সুইচ অন করেন। এসময় অসাবধানতাবশত: লিকেজ হওয়া বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন।
বিএনপি নেতা জালু মিয়ার ইন্তেকাল, শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরের ৩১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন জালু মিয়া গত ১৪ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপি নেতা জালু মিয়ার খবর পেয়ে মরহুমের বাসভবনে উপস্থিত হন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এ সময় তার সাথে ছিলেন সদর থানার সভাপতি কে এম হুমায়ুন কবির, ওয়ার্ড সভাপতি গাজী আফসার উদ্দিন মাস্টার, ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আমিন আহমেদ, জাসাস মহানগর সেক্রেটারি কাজী জলিল, হুমায়ুন কবির চৌধুরী, মোঃ আসলাম হোসেন, আসাদুজ্জামান আসাদসহ অনেকে।
এদিকে বিএনপি নেতা মো. জালাল উদ্দীন জালু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমূখ।
অনুরুপ বিবৃতি দিয়েছেন সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
খুবি’র বিভিন্ন ভবনের নতুন নামকরণের নিন্দা জানিয়েছে বাসদ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা কমিটির আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু এবং সদস্য সচিব কোহিনুর আক্তার কনা এক যুক্ত বিবৃতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে বাঙালি বিজ্ঞানী, শহীদ বুদ্ধিজীবীদের নামে রাখা ১৯টি স্থাপনার নাম পরিবর্তনের তীব্র নিন্দা জানিয়েছেন। উল্লেখ্য ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবন, আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন, কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে একাডেমিক ভবন-১, ২, ৩ রাখা হয়েছে। এমনিভাবে লালন সাঁইয়ের নামে মিলনায়তন, শহূদ তাজউদ্দীন প্রশাসনিক ভবন, শহীদ বুদ্ধিজীবী ডা: আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্র, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় গবেষণাগার, কবি সুলতানা কামাল জিমনেসিয়াম, শিক্ষকদের আবাসিক ভবন শহীদ বুদ্ধিজীবী ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা ভবন, শহীদ বুদ্ধিজীবী ড. সুখরঞ্জন সমাদ্দার ভবন, শহীদ বুদ্ধিজীবী গোবিন্দ চন্দ্র দেব, শহীদ বুদ্ধিজীবী এস এম এ রাশিদুল হাসান আবাসিক ভবনের নাম পাল্টে দেয়া হয়েছে। নাম পাল্টে দেয়ার কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত শুভ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কহীন সকল নাম মুছে দেয়ার সিদ্ধান্তের কথা বলেন। নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কূপমণ্ডুক চিন্তার প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, উল্লিখিত বিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবীরা তাঁদের ভূমিকার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের কাছে অনুসরণীয় ব্যক্তিত্বের উদাহরণ। আচার্য্য জগদীশ চন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়, সত্যেন বোস প্রমুখ তাঁদের মৌলিক আবিষ্কারের মাধ্যমে জ্ঞানজগতে নিজেদের ভূমিকা রাখার পাশাপাশি বিশ্ব দরবারে বাঙালি জাতির পরিচয় সৃষ্টি করেছেন। লালন সাঁইয়ের দর্শন ও সঙ্গীত শোষণবৈষম্য, জাতপাতের ভেদাভেদের বিরুদ্ধে আমাদের চেতনাকে শাণিত করে। বাংলা সাহিত্যে কবি জীবনানন্দ দাশ ও সুফিয়া কামালের অবদান অনস্বীকার্য।
আমাদের শহীদ বুদ্ধিজীবীরা মহান মুক্তিযুদ্ধে জীবনের তরে জীবন দানের মহান আদর্শ তৈরি করেছেন। তাঁদের আত্মদান আমাদের শিখিয়েছে জ্ঞানার্জনের উদ্দেশ্য শুধু ব্যক্তিপ্রতিষ্ঠা নয়; সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রায় সামাজিক চাহিদার প্রতি যথাযথ সাড়া দিতে পারার মধ্যে জ্ঞানার্জনের উদ্দেশ্য নিহিত। সুতরাং বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত স্পষ্টত অজ্ঞতাপ্রসূত ও অনৈতিহাসিক। নেতৃদ্বয় অবিলম্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই নাম পরিবর্তনের অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
খুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে একরামুল-মাহফুজ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থী একরামুল হক-কে সভাপতি এবং স্থাপত্য ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে গত ৩০ অক্টোবর আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন বাংলা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলকামা রমিন, একই ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জেসমিন আক্তার রিক্তা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
সুন্দরবন দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে বক্তারা
রাষ্ট্র নিশ্চুপ থাকলেও সুন্দরবন দিবসের দাবি করে যেতে হবে
খবর বিজ্ঞপ্তি
সুন্দরবন দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ম্যানগ্রোভ এই বনের পরিবেশ, প্রতিবেশ এবং জীব ও প্রাণ বৈচিত্র্য সুরক্ষিত রাখতে রাষ্ট্র নিশ্চুপ থাকলেও সুন্দরবন দিবসের দাবি করে যেতে হবে। সুন্দরবন দূষণের অন্যতম প্রধান কারণ অপরিকল্পিত প্লাস্টিক ব্যবহার। সুন্দরবন এবং নদী দূষণ রোধ করতে শুধু খুলনাঞ্চল নয়, দেশে প্লাস্টিক এবং বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণে এর ব্যবস্থাপনা কৌশল জোরদার করতে হবে। বনের বন্যপ্রাণী এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সুন্দরবন একাডেমির ব্যবস্থাপনায় এবারের সুন্দরবন দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খুলনা প্রেসক্লাবের ব্যাংকোয়েট হলে। সকালে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো। সম্মানীয় অতিথি হিসেবে খুলনা বিশ^বিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. ওয়াসিউল ইসলাম প্লাস্টিক ব্যবহার এবং সুন্দরবন অঞ্চলে তার প্রভাব নিয়ে একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন। সম্মানীয় অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ মনজুর মোর্শেদ, রূপান্তর-এর নির্বাহী পরিচালক ও সুন্দরবন একাডেমীর উপদেষ্টা স্বপন কুমার গুহ খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। তছলিম আহমেদ টংকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সুন্দরবন একাডেমীর পরিচালক ফারুক আহমেদ। খুলনার কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, সাইকেল র্যালি ইত্যাদি। খুলনা ছাড়াও সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর এবং বরগুনার জেলা ও উপজেলা পর্যায়ে নানান কর্মসুচীর মাধ্যমে দিনটি পালিত হয়।
বহুমাত্রিক নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারেও ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করা হয়। বরাবরের মত ‘১৪ ফেব্রুয়ারি বিশ^ ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’ শ্লোগানে এবারেও সুন্দরবন দিবস পালিত হয়। পলিথিন এবং প্লাস্টিক দূষণ হতে সুন্দরবনের জলজসম্পদ বিশেষ করে জীব, প্রাণী ও উদ্ভিদ বৈচিত্রকে সুরক্ষায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টিসহ সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এবারের সুন্দরবন দিবসে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
প্রধান অতিথি খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, সুন্দরবনের পরিবেশ, প্রতিবেশ সুরক্ষিত রাখতে বনবিভাগের পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনদের একযোগে কাজ করতে হবে। সুন্দরবনে ৫০২ প্রজাতির প্রাণসম্পদ রয়েছে। সুন্দরবনভিত্তিক গবেষণা জোরদার করতে খুলনা অঞ্চলের বিশ^বিদ্যালয়সমূহ উদ্যোগ নিলে বনবিভাগ তাতে সহযোগিতা করবে। সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বনদস্যুতা বাড়ার কারণে শুধুমাত্র বনজীবীরাই নয় সুন্দরবনের প্রাণী বিশেষ করে দ্য রয়েল বেঙ্গল টাইগার এবং হরিণও ঝুঁকির মুখে পড়বে। সুন্দরবন থেকে যে কোন উপায়ে বনদস্যু উৎখাতে বনবিভাগের পাশাপাশি আইন-শৃক্সক্ষলা বাহিনীকে অবিলম্বে জোরদার ভূমিকা পালন করতে হবে।
সুন্দরবন সন্নিহিত ৫টি জেলার ১৭টি উপজেলা যেগুলি সুন্দরবনের ইমপ্যাক্ট জোন হিসেবে পরিচিত সেখানে নানাবিধ সচেতনতামুলক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র্যালি, সিগনেচার ক্যাম্পেইন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাইকেল র্যালি, মানববন্ধন এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা ইত্যাদি।
সুন্দরবন দিবস উপলক্ষে এবার ‘ক্যামেরার ফ্ল্যাশে সুন্দরবন সুরক্ষার বার্তা’ শীর্ষক এক আলোকচিত্র প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগীর মধ্যে আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম হন আলোকচিত্রী হাবিবুর রহমান। প্রথম রানারআপ হন আলোকচিত্রী কামরুল আহসান। দ্বিতীয় রানার্সআপ হন আব্দুল মান্নান রাসেল, রাকিবুল হাসান এবং রুমা মিস্ত্রী। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি এবং প্রাইজ মানি তুলে দেয়া হয়। বিচারকদের রায়ে সবগুলো ছবির ভেতর থেকে সেরা ৫০টি ছবি নিয়ে খুলনা প্রেস ক্লাবে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
যুব ইউনিয়ন লবণচরা আঞ্চলিক কমিটি গঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগরীর লবণচরা আঞ্চলিক কমিটি গঠনের লক্ষ্যে এক সভা শনিবার বিকেল ৪টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লবণচরা যুবনেতা উজ্জল বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. নিত্যানন্দ ঢালী, সিপিবি খুলনা সদর থানা সভাপতি তোফাজ্জেল হোসেন, যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, জেলা সাধারণ সম্পাদক মৌফারশের আলম লেনিন, মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সাবেক যুব নেতা ফজলুর রহমান। আরও উপস্থিত ছিলেন যুবনেতা নজরুল ইসলাম খোকা, আব্দুস সালাম গাজী, মোঃ বারেক প্রমুখ। সভায় দেশের রাজনৈতিক এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়াদি আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অপরদিকে দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা চালু, চাকুরীর ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা, চাকুরী নিয়োগ পরীক্ষা বিভাগীয় সদরে অনুষ্ঠিত করা এবং ব্যাংক ড্রাফট ও পে-অর্ডার বাতিলের দাবী জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে উজ্জল বিশ্বাসকে আহ্বায়ক, আবু তারিকুল ইসলাম মুন্না ও মোঃ আরফিুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং মিরাজ গাজীকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট লবণচরা আঞ্চলিক কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন মিণ্টু ঘরামী, আলমগীর হোসেন, সাইদুর রহমান, তামিম হোসেন, শহীদুল ইসলাম।
ডুমুরিয়ার পাইকারি বাজারে টমেটোর ছড়াছড়ি, কেজি ৩ টাকা
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ার পাইকারি বাজারে আকারভেদে ৩ থেকে ৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি টমেটো। শীতের শুরুতে জেলায় ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও শীতের শেষ মুহূর্তে এসে খুচরা বাজারে পাওয়া যাচ্ছে ১০ টাকা কেজিতে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ডুমুরিয়ার পাইকারি বাজারগুলো ঘুরে এমনটি দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, ব্যাপারীরা টমেটো বিক্রি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আড়তগুলোতে কৃষকরা ভ্যান ভরে টমেটো নিয়ে আসছেন। ব্যাপারীরা সেই টমেটো বাছাই করছেন। অনেক ব্যাপারী পিক-আপভ্যানে বিভিন্ন ক্ষেত থেকে টমেটো সংগ্রহ করে নিয়ে আসছেন আড়তগুলোতে। আকারভেদে টমেটো বাছাই করে ট্রাক ভর্তি করা হচ্ছে শহরের বাজারে পাঠানোর জন্য। অন্যদিকে, খুচরা ব্যবসায়ীরা ভ্যান ভর্তি করে টমেটো নিয়ে যাচ্ছেন খুচরা বাজারে।
আরতদাররা জানান, এবার শীত মৌসুমে ডুমুরিয়ায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। কিন্তু শীত কমতে থাকায় খুচরা পর্যায়ে এখন টমেটোর চাহিদা কম। শীতের সবজিও কমতে শুরু করেছে। টমেটোর দাম এখন অনেক কম। এ সুযোগে বড় কোম্পানিগুলো টমেটো সংগ্রহ করছে। অনেকেই কোল্ড স্টোরেজ করে টমেটো পরবর্তী শীত মৌসুম পর্যন্ত সংরক্ষণ করবে।
ব্যবসায়ী সজিব ভুঁইয়া বলেন, টমেটোর দাম কমে যাওয়ায় কোম্পানিগুলো টমেটো সংগ্রহ করছে। বাছাই করা ফ্রেশ টমেটো প্রতি কেজি পাঁচ টাকা দরে বিক্রি হচ্ছে। বাছাই ছাড়া টমেটো তিন টাকা দরে বিক্রি হচ্ছে।
আড়তদার হাফিজুল ইসলাম বলেন, এখন শীত মৌসুমের শেষ মুহূর্তের টমেটো বিক্রি চলছে। আরেকটু গরম পড়লে টমেটো পচতে শুরু করবে। এজন্য ক্ষেত থেকে কৃষকরা টমেটো তুলে সব বিক্রি করে দিচ্ছেন। শীতের সবজিও বাজারে কমতে শুরু করেছে।
তিনি আরও বলেন, বড় বড় সস কোম্পানিগুলো ব্যাপারীদের মাধ্যমে টমেটো সংগ্রহ করে। ব্যাপারীরা চাহিদামতো বাছাই করা টমেটো সরবরাহ করেন।
ব্যাপারী সবুর মিয়া বলেন, শীতের শেষে সস কোম্পানির টমেটোর চাহিদা বেশি থাকে। আমরা চাহিদা অনুযায়ী টমেটো সরবরাহ করি। বিভিন্ন এলাকার আড়ত থেকে টমেটো সংগ্রহ করি। আড়তদারদের অগ্রিম বলে রাখতে হয়। কারণ শীতের শেষে বড় মার্কেটে টমেটোর চাহিদা তুলনামূলক বেশি থাকে।
কৃষক হান্নান শেখ বলেন, অক্টোবরের শুরু থেকে টমেটো তোলা শুরু হয়। শীতকালীন এ টমেটো মার্চের শুরু পর্যন্ত পাওয়া যায়। এরপর গরমকালীন সবজি বাজারে আসে। এজন্য মার্চ মাসে আর টমেটোর চাহিদা থাকে না।
তিনি আরও বলেন, এবার পুরো শীতে টমেটো আর ফুলকপি চাষ করেছি। তবে টমেটোর ফলন ভালো হয়েছে। শীতের শুরুতে ভালো দাম পেলেও গত দুই সপ্তাহ টমেটোর দাম কমে গেছে।
শরাফপুরের কৃষক ছমেদ আলী বলেন, এবার শীতে আমাদের ইউনিয়নে বেশিরভাগ জমিতে টমেটো আর ফুলকপি চাষ হয়েছে। এখনো ক্ষেত থেকে দুই বার টমেটো তোলা যাবে।
শেখ রাসেল সেতুর নতুন নাম দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নড়াইল প্রতিনিধি
শেখ রাসেল সেতুর নামফলকের মূল অংশ ভেঙে ‘শহীদ সালাউদ্দিন সেতু’ ব্যানার টানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নড়াইল শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় চিত্রা নদীতে শেখ রাসেল সেতুর নামফলকের মূল অংশ ভেঙে সেতুটির নতুন নামকরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেতুর পূর্ব পাশে থাকা নামফলক ভেঙে তারা সেতুটির নাম দিয়েছেন ‘শহীদ সালাউদ্দিন সেতু’। সেতুর দুই পাশে বড় করে দুটি ব্যানারও টানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্যসচিব শাফায়াত উল্লাহর নেতৃত্বে এসময় যুগ্ম সদস্যসচিব আমিরুল ইসলাম ও মেহেদী হাসান, মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির নেতাকর্মীরা বলেন, দেশের কোনো স্থাপনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিবারসহ কারও নাম রাখা হবে না। সে অনুযায়ী, তারা জুলাই গণঅভ্যুত্থানে নড়াইলের শহীদ সালাউদ্দিন সুমনের নামে সেতুটির নাম পরিবর্তন করে ‘শহীদ সালাউদ্দিন সেতু’ নাম দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্যসচিব শাফায়াত উল্লাহ বলেন, নড়াইলের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি সেতু, যার নাম ছিল শেখ রাসেল সেতু। আজ সেটির নাম পরিবর্তন করে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সালাউদ্দিন ভাইয়ের নামে নামকরণ করে দিলাম। এরপর খাতা-কলমে সেতুটির নাম পরিবর্তনের জন্য আমরা আবেদন করবো।
তিনি আরও বলেন, নড়াইলসহ সারাদেশে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের নামে কোনো স্থাপনা থাকবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাধারণ জনগণের প্রত্যাশা পূরণে সবসময় রাজপথে থাকবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ২৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেলের নামে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০১৮ সালের ১১ অক্টোবর সেতুটির উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ৬
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ছয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন থেকে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামন্তা, বাঘাডাংগা ও খোশালপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ ছয় বাংলাদেশিকে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছিলেন। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া নতুনপাড়া, মাধবখালী ও গয়েশপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ, ৫৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও তিন হাজার ৭৩০ পিস ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আইনগত প্রক্রিয়া শেষে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।
খুলনার একুশে বই মেলা
মজার মজার গল্প ছড়া ও জোকস বইয়ের মোড়ক উন্মোচন
খবর বিজ্ঞপ্তি
খুলনার ঐতিহ্যবাহী একুশে বইমেলায় ছোটদের নিয়ে লেখা ঝিঙেফুল পাবলিকেশন থেকে প্রকাশিত “মজার মজার গল্প, ছড়া ও জোকস” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় বয়রাস্থ বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে মাস ব্যাপী চলমান একুশে বই মেলার মূল মঞ্চে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। দৈনিক প্রবাহ পত্রিকার সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান সুমনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোঃ আনিছুর রহমান, বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক মোঃ এনামুল হক, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি মোঃ আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন বিভাগীয় গণ গ্রন্থাগারের উপ-পরিচালক মোঃ হামিদুর রহমান। স্বাগত বক্তব্য দেন শিশুদের নিয়ে লেখা বইয়ের লেখক মোঃ জামিরুল ইসলাম। বইটিতে ১০টি ছোট গল্প, ৩২টি ছড়া ও ১৩টি জোকস রয়েছে। লেখক খুলনার আড়ংঘাটা থানার সরদারডাঙ্গা গ্রামের বাসিন্দা মৃতঃ মোঃ মোশারফ সরদারের ছেলে। শিশুদের নিয়ে লেখা বইটি তিনি মরহুম বাবা স্মরণে প্রকাশিত করেছেন। এদিকে পহেলা ফাগুনে বই মেলা প্রাঙ্গণে তরুণ-তরুনী জুটি দেখা মেলা। তাদের ফুল নিয়ে একে অন্যকে ভালবাসার বিষয়টি জানায়। ফাগুনের আগুনে জ্বলে ওঠে মেলা প্রাঙ্গণ। হলুদ শাড়ী পড়ে আসে বেশীভাগ তরুণীরা। তারা মেলার জুলাই-আগস্ট স্মৃতি বিজড়িত চত্বরে সাজুগুজি করে ফটোসেশন করে আনন্দ উপভোগ করতে দেখা যায়। লেখক সাহিত্যিক আর কবিদেরও আগমন ছিল চোখে পড়ার মত। পবিত্র শবে বরাত উপলক্ষে মেলার মূল মঞ্চে কোন অনুষ্ঠান না থাকলেও দর্শক সমাগম কমতি ছিল না। লেখক কুঞ্জ ছিল কবিদের উপস্থিতি। পর দু’দিন ছুটি হওয়ায় দর্শক সমাগম অন্য দিনের চেয়ে বেশী ছিল। আগামী ২৮ ফেব্রুয়ারি এ মেলা শেষ হবে। তবে স্টল প্রতিনিধি সুলতান মাহমুদ শ্রাবন বলেন, নগরীর একাধিক স্থানে মেলা হওয়ায় দর্শক সমাগম যেমনটি আশা করছিলাম তেমনটি হয়নি।
রূপসা থানা বিএনপি সভাপতি সাইফুরের মায়ের ইন্তেকালে শোক
খবর বিজ্ঞপ্তি
রূপসা থানা বিএনপি’র সভাপতি মোল্যা সাইফুর রহমানের আম্মা হলিমা বেগম শনিবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৫ বছর।
মরহুমার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপি’র সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম।
এদিকে, মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলামসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
খুলনা জেলা যুবদলের আনন্দ র্যালি আগামী ২৩ ফেব্রুয়ারি
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী ২৩ ফেব্রুয়ারি আনন্দ র্যালি করবে খুলনা জেলা যুবদল।
গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েতের সভাপতিত্বে সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনির সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ফ্যাসিষ্ট শেখ হাসিনা পতনের পর ভোটাধিকার নিশ্চিত করে জনগনের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে গত ৫ ফেব্রুয়ারি ইবাদুল হক রুবায়েতকে আহবায়ক ও শেখ নাদিমুজ্জামান জনিকে সদস্য সচিব করে খুলনা জেলা যুবদলের আংশিক আহবায়ক কমিটি নির্বাচিত করে কেন্দ্র।
জরুরি প্রস্তুতিসভায় গৃহিত সিদ্ধান্তসমূহ হল- আগামী ২৩ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে নগরীর শিববাড়ী মোড়ে (জিয়া হলের সামনে) জমায়েত হয়ে আনন্দ র্যালি শুরু হবে। আনন্দ র্যালিতে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে জেলার প্রতিটি উপজেলা/পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা করতে হবে। সর্বাধিক উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি উপজেলার পৃথক ব্যানার প্রদর্শন করবে। আনন্দ র্যালিটি বর্ণিল করতে প্লাকার্ড থাকবে। এ কর্মসূচির কোনো পর্যায়ে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ও আওয়ামী দোসরদের বিন্দুমাত্র অংশগ্রহণ যেনো না থাকে সে জন্য সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সতর্ক করা হয়েছে সভায়। আগামী ২৩ ফেব্রুয়ারি বিপুল সংখ্যক নেতাকর্মী-সমার্থকের স্বতস্ফূর্ত অংশগ্রহনে আনন্দ র্যালি সর্বাত্মক সফলের উদাত্ত আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।।
পবিত্র শবে বরাতে মসজিদগুলোতে ছিলো মুসল্লিদের ভিড়
স্টাফ রিপোর্টার
খুলনায় পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে নগরীর মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় দেখা গেছে। সন্ধ্যার পর নগরীর বিভিন্ন মসজিদে দেখা যায়, মুসল্লিরা দলে দলে নফল ইবাদত করছেন। বিভিন্ন মসজিদে বয়ান হচ্ছে, মুসল্লিরা তা শুনছেন।
এছাড়া দুনিয়া থেকে বিদায় নেওয়া স্বজনদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করছেন অনেকে। শুক্রবার জুম্মার নামাজের পর থেকে নগরীর কবরস্থানগুলোতে জিয়ারত করতে আসা মৃত ব্যক্তিদের স্বজনদের ভিড়ও দেখা গেছে।
ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মহিমান্বিত এই রাত। পবিত্র এই দিনটির জন্য মসজিদে মসজিদে ঢল নেমেছে মুসল্লিদের। আল্লাহর রহমত-বরকত প্রত্যাশায় জিকির আজকার করতে মসজিদে অবস্থান করছেন তারা।
এছাড়াও বড় বড় মসজিদগুলোর সামনে বসেছে আতর, টুপি, সুরমা, জায়নামাজ, তসবিহ, ধর্মীয় বই-পুস্তিকার ভাসমান দোকানও।
আরবি শাবান মাসের ১৪ তারিখ ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ‘সৌভাগ্যের রাত’ হিসেবে পরিচিত। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি। তাই শাব্দিক অর্থে শবে বরাত অর্থ হলো মুক্তির রাত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন পরম করুণাময়।
মহিমান্বিত এই রাতে আল্লাহর অনুগ্রহ ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকিরে মগ্ন থাকে ধর্মপ্রাণ মুসলমানরা। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। এই রাতে পরম করুণাময় তার বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভাণ্ডার।











































