Home জাতীয় অস্ট্রেলিয়ার হল অব ফেমে বেভান

অস্ট্রেলিয়ার হল অব ফেমে বেভান

24


স্পোর্টস ডেস্ক

নিয়মে পরিবর্তন এনে অস্ট্রেলিয়ার হল অব ফেমে জায়গা দেওয়া হয়েছে মাইকেল বেভানকে। ফলে কীর্তিমানদের এই অভিজাত তালিকায় বসেছেন ‘দ্য ফিনিশার’ খ্যাত এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার।

টেস্টে খুব সাদাটামা ক্যারিয়ার হলেও সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরাদের একজন বেভান। তিনি ২৩২ ওয়ানডেতে ৫৩.৫৮ গড়ে করেছেন ৬ হাজার ৯১২ রান। তার ব্যাটে অজিরা অভাবনীয় কিছু জয় পেয়েছে।

নিয়মে পরিবর্তন আনায় ব্যাপারে ব্যাখ্যা দিলেন হল অব ফেম কমিটির চেয়ারম্যান পিটার কিং, মাইকেলের ব্যতিক্রমী রেকর্ড এবং (তার পক্ষে) মানুষের অবস্থান অস্ট্রেলিয়ার ক্রিকেট হল অব ফেম কমিটিকে নিয়ম পর্যালোচনার দিকে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘ওয়ানডে কিংবা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অসাধারণ খেলেছে, এমন ক্রিকেটারদেরও যেন টেস্ট ক্রিকেটে দ্যুতি ছড়ানো ক্রিকেটারদের মতই স্বীকৃতি দেওয়া যায়, তা নিশ্চিত করা। নি:সন্দেহে সাদা বলের ক্রিকেটে একটি বিপ্লব ঘটিয়েছিলেন মাইকেল এবং অসাধারণ অ্যাথেলেটিসিজম, রান তাড়া করার সামর্থ্য এবং ব্যাটিংয়ে মুন্সিয়ানার জন্য পরিচিতি পেয়েছিলেন তিনি।’

অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস, তাসমানিয়া, সাউথ অস্ট্রেলিয়া, ইয়র্কশায়ার ও কেন্টের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩৭টি ম্যাচ খেলেছেন বেভান। ৬৮ সেঞ্চুরি ও ৮১ ফিফটিতে ৫৭.৩২ গড়ে করেছেন ১৯ হাজার ১৪৭ রান। এই সংস্করণে তার সর্বোচ্চ ২১৬।